মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

১২টি ভাষায় কথা বলতে পারে অসিনের ৭ বছরের মেয়ে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

১২টি ভাষায় কথা বলতে পারে অসিনের ৭ বছরের মেয়ে 

সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে দক্ষিণের গণ্ডি পেরিয়েছিলেন অভিনেত্রী অসিন। আমির খান, সালমান খানদের বিপরীতে পেয়েছিলেন সাফল্য। তবে বেশিদিন থাকেননি বিনোদন অঙ্গনে। বিয়ে থা করে হয়েছেন সংসারী। এবার কন্যাকে নিয়ে হলেন সংবাদের শিরোনবাম। সাত বছরের মেয়ে তার ১২টি ভাষায় কথা বলতে পারে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন অসিনের স্বামী মাইক্রোম্যাক্স সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা রাহুল শর্মা। মেয়ের বিভিন্ন ভাষার ওপর পারদর্শিতার কথা তুলে তিনি বলেন, “আমাদের মেয়ের বয়স এখন মাত্র সাত বছর। অথচ কোরিয়, জাপানি, থাই এবং চিনা-সহ প্রায় ১২টি ভাষা বুঝতে এবং বলতে পারে সে। আর আমি দুটি ভাষা বলতেই হিমশিম খাই। ইংরেজি আর হিন্দিতেই আটকে রয়েছি।”

রাহুল জানান সাত বছরের অরিন রায়ন শর্মাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয় না। বাড়িতে নেই টেলিভিশনও। তার কথায়, “এখনও পর্যন্ত অরিনকে কোনো স্ক্রিনের সামনে বসতে দিইনি। বাড়িতে টেলিভিশন নেই, মোবাইল ফোনও ব্যবহার করতে দিই না। আমাদের বাড়িতে শুধু বই রয়েছে। মনে হয়, অরিনের স্কুলের থেকেও আমাদের বাড়িতে বেশি বই আছে।”

ওই সাক্ষাৎকারে স্ত্রী অসিনকে নিয়েও বলেছেন রাহুল। অর্ধাঙ্গিনীকে নিজের দুঃসময়ের সাহস বলে জানান তিনি। অভিনেত্রীকে বিয়ের সিদ্ধান্তকে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর অন্যতম বলে মনে করেন তিনি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর