সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘মদ্যপ’ অভিযোগে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ঘটনা

অবশেষে মিকা সিংয়ের জয়, গায়ক দালেরের কাছে ক্ষমা চাইলেন মন্ত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

অবশেষে মিকা সিংয়ের জয়, গায়ক দালেরের কাছে ক্ষমা চাইলেন মন্ত্রী 

কদিন আগে মদ্যপ অবস্থায় গান গাওয়ার অভিযগে জনপ্রিয় পাঞ্জাবি কণ্ঠশিল্পী দালের মেহেন্দিকে মঞ্চ থেকে নামিয়ে দেন ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল। এবার ঘটনাটির জন্য ভুল স্বীকার করে গায়কের কাছে ক্ষমা চাইলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

পুরো ঘটনাটির পেছনে রয়েছেন পাঞ্জাবি আরেক পপস্টার মিকা সিং। কেননা দালেরকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার পর প্রতিবাদে সোচ্চার হন তিনি। সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও শেয়ার করে তিনি দাবি করেন, দালের মদ্যপান করেন না। তাই তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। সেইসঙ্গে মন্ত্রীকে ভুল স্বীকার করে দালেরের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এখানেই থেমে থাকেননি মিকা। দালেরের পাশে দাঁড়িয়ে রীতিমতো লড়েছেন তিনি। সহকর্মীর অপমানের বদলা নিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গেও দেখা করেন। দালের মেহেন্দির মতো সিনিয়র শিল্পীর সঙ্গে ভরা মঞ্চে যেরকম আচরণ করা হয়েছে, সেটা মোটেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন গায়ক। 

মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত এক্স হ্যান্ডেলে ভাগ করে তিনি লেখেন, ‘আমার বিনীত অনুরোধ, আপনি দয়া করে সুবোধ উনিয়ালজিকে বলুন উনি যেন একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে ব্যাখ্যা দেন এবং দালের ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি অভিযোগ করেছিলেন, পারফর্ম করার সময় দালের ভাই মদ্যপ ছিলেন। সম্ভবত ভুল করেই বলেছেন! তবে আমি মনে করি ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেটা সুন্দরভাবে মিটিয়েও নেওয়া যায়। আশা করি, এখানেই বিষয়টির সমাপ্তি ঘটাবে এবং দালের ভাইয়ের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।’

এরপরই দালেরের সঙ্গে ফোনে কথোপকথনের সময় ভুল স্বীকার করে ক্ষমা চান সুবোধ। ঘটনাটি এক বিবৃতিতে সামাজিক মাধ্যমে জানিয়েছে মিকার টিম। ওই বিবৃতি অনুযায়ী, ‘দুর্ভাগ্যজনক ঘটনাটি নিয়ে ফোনে কথোপকথনের সময় সুবোধ উনিয়ালজি দালের মেহেন্দি পাজির কাছে ক্ষমা চেয়েছেন। আমরা তাঁর এই পদক্ষেপকে সম্মান জানাই। শিল্পীদের সম্মান এবং মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দালের পাজি একজন প্রবীণ শিল্পী। সংগীতজগতে যাঁর অবদান অনস্বীকার্য। প্রত্যেক শিল্পীই সম্মান পাওয়ার যোগ্য।’

বিষয়টি নিয়ে চর্চা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। সেইসঙ্গে জানানো হয়েছে, সুবোধ উনিয়ালের হৃদ্যতাপূর্ণ আচরণে তারা মুগ্ধ। তাই ভিডিওবার্তায় ক্ষমা চাওয়া নিষ্প্রয়োজন। আরও জানানো হয়, মিকা-দালেরকে উত্তরাখণ্ডে গান শোনাতে আমন্ত্রণ জানিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী। মিকা জানিয়েছেন শিগগিরই তারা সেখানে গান শোনাতে যাবেন।

ঘটনাটি ভারতের উত্তরাখণ্ডের তেহরির। নরেন্দ্র নগরে আয়োজিত জনপ্রিয় কুঞ্জপুরী মেলায় গাইছিলেন দালের। ওই সময় উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী তথা তথা নরেন্দ্র নগরের বিধায়ক সুবোধ উনিয়াল। হঠাৎ মঞ্চে উঠে দালেরকে মদ্যপ দাবি করেন এবং মঞ্চ থেকে নামিয়ে দেন। 

আরআর  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর