রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

আমার বাবা-মা-বোনের পোস্টে নোংরা মন্তব্য করেছিল: কৃতি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

আমার বাবা-মা-বোনের পোস্টে নোংরা মন্তব্য করেছিল: কৃতি 

কদিন আগে একটি বিজ্ঞাপনকে ঘিরে কটাক্ষের মুখে পড়তে হয় বলিউড তারকা কৃতি শ্যাননকে। সামাজিকভাবে তীব্র আক্রমণের সম্মুখীন হয়েও চুপ ছিলেন অভিনেত্রী। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কারিনা কাপুরের একটি ইউটিউব শোয়ে এসেছিলেন কৃতি। সেখানে বিজ্ঞাপন ঘিরে বিতর্কের বিষয়টি উঠলে মুখ খোলেন অভিনেত্রী। বিতর্ক ও সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো নিয়ে প্রশ্ন করা হলে কৃতি বলেন, “এত ঘৃণা যে কেন! আমি সাধারণত পোস্টের নিচে মন্তব্য পড়ি না। কিন্তু কখনও কখনও মানুষ এতটা কুরুচিকর হয়ে ওঠেন! যাঁরা সংস্কৃতি ও সম্মানের কথা বলেন, আশ্চর্যের বিষয়, তাঁরাই আমার বাবা-মা ও বোনের পোস্টে সবচেয়ে নোংরা, অকথ্য ভাষায় মন্তব্য করেছিলেন।”

images_(77)

নেটাগরিকদের ঘৃণা থেকে রেহাই পেতে কমেন্টবক্স বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন কৃতির বোন। কিন্তু তা করেননি অভিনেত্রী। এ প্রসঙ্গে বলেন, “আমার বোন আমাকে পরামর্শ দিয়েছিল যে, আমার মন্তব্য করার জায়গাটা বন্ধ করে দেওয়া উচিত। আমি জিজ্ঞাসা করি যে, কেন? কারণ, ঘটনাটি আমাকে বিচলিত করেছিল। আমার মনে হয়, নারীদের নিজেদের জন্য সরব হওয়া জরুরি। এই মানুষগুলোকে কে অধিকার দিয়েছে এমন মন্তব্য করার? আর কিসের ভিত্তিতে এমন কথা বলেন তাঁরা?”

এরপর রাখির সময় প্রচার হওয়া বিজ্ঞাপন প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন। বলেন, তাঁর কথায়, “সাধারণত আমি কোনো বিষয়ে কিছু বলি না। কিন্তু আমার মনে হয়েছিল, এই বিতর্ক শুধু আমাকে নিয়ে নয়। এর পেছনে আরও বড় বিষয় রয়েছে। আমার মনে হয়, নারীদের সব সময় সব কিছুর জন্য বিচার করা হয়। ছোটখাটো বিষয়েও শুধু নারীদেরই নিশানা করা হয়। কী পোশাক পরবে, সে খুব বেঁটে না লম্বা, সে অন্তঃসত্ত্বা কি না— এগুলো কী? তবে এটা একান্তই আমার মতামত।”

1669532665_kriti

একপর্যায়ে সমাজে বিদ্যমান নারী-পুরুষের বৈষম্য ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়েও সরব হন কৃতি। এ সব ব্যাপারে তারকাদের কেন লক্ষ্যবস্তু বানানো হয় তা নিয়েও বলেন। তার কথায়,  “অভিনেতারা সবচেয়ে সহজ নিশানা। একাধিক মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমরাও মানুষ, এ সব আমাদেরও আঘাত করে। সমাজে যে লিঙ্গবৈষম্য রয়েছে এবং পিতৃতান্ত্রিক মানসিকতা যে ভাবে গভীরভাবে শেকড় তৈরি করেছে, তা নিয়ে আমি খুবই সরব। এই মানসিকতা ভাঙতে হলে বারবার আঘাত করতে হবে, তবেই তা ভাঙবে।”

রাখির সময় প্রচারিত কৃতির ওই বিজ্ঞাপন ছিল গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। সেখানে অভিনেত্রীকে  ব্রালেট ও স্কার্টে দেখা গিয়েছিল। তাই নিয়ে বিতর্কের শুরু। পরে এমন পরিস্থিতি দাঁড়ায় যে বিজ্ঞাপনটি সরিয়ে নেন কর্তৃপক্ষ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর