শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে মারা গেলেন গিটাররিস্ট রাসেল খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে মারা গেলেন গিটাররিস্ট রাসেল খান

দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রাখা দেশের পরিচিত গিটারশিল্পী রাসেল খান আর নেই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু।

পরিবার ও ঘনিষ্টজনদের সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বনানীতে বড় বোনের বাসার বাথরুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরবর্তীতে দ্রুত চিকিৎসক ডেকে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকদের ধারণা, বাথরুমে হঠাৎ করে তিনি স্ট্রোক করেছিলেন।

দীর্ঘ কর্মজীবনে দেশের জনপ্রিয় শিল্পীর সঙ্গে গিটার বাজিয়ে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন রাসেল। গিটার বাদনের পাশাপাশি নিজে গানও গাইতেন।

জানা যায়, গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি শো-তে গিটার বাজিয়েছিলেন রাসেল খান। আর সেটাই হয়ে রইল তার জীবনের শেষ মঞ্চ পরিবেশনা। তার আকস্মিক প্রয়াণে মেনে নিতে পারছেন না সহকর্মী ও অনুরাগীরা। সামাজিক মাধ্যম শোক প্রকাশ করে অনেকে তার সঙ্গে কাটানো কর্মময় স্মৃতির কথা স্মরণ করছেন এবং রুহের মাগফিরাত কামনা করছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বনানীতে বড় বোনের বাসার পাশের মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের মরদেহ গ্রামের বাড়ি বিক্রমপুরে নিয়ে যাওয়া হয়, যেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর