বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে আসছে ‘ক্লেফেইস’ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে আসছে ‘ক্লেফেইস’ 

আগামী ২৩ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। 

জেমস ওয়াটকিন্স পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ। ব্যাটম্যানের কমিকসের চিরচেনা চরিত্রটির শরীর কাদার মতো পরিবর্তন হতে পারে এবং সে নিমিষেই যে কারও রূপ ধারণ করতে সক্ষম। ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয়ের সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন। গোথাম শহরের একজন উচ্চাকাঙ্খী অভিনেতা তিনি। ধীরে ধীরে হলিউডের জনপ্রিয় তারকায় পরিণত হন। কিন্তু একজন স্থানীয় অপরাধী চক্রের প্রধানের কর্মকান্ডে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়।

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

'স্ট্রিট ফাইটার' আসছে স্টার সিনেপ্লেক্সে

ফলে তার অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ সবকিছুই বিপর্যয়ের মুখে পড়ে। যখন তার আশপাশের মানুষ ও সহযোগীরা তাকে ছেড়ে চলে যায়, তখন ম্যাট নিজের আগের চেহারা ফিরে পাওয়ার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নেন। চিকিৎসাটি তাকে আগের চেহারা ফিরিয়ে দিতে সক্ষম হলেও এর ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তার শরীর ও মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে তিনি এমন এক সত্তায় পরিণত হন, যে নিজের পরিচয়, মানবিকতা এবং বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারাতে থাকে। শেষ পর্যন্ত তার জীবনে প্রতিশোধের আকাঙ্খা ভয়ংকর রূপ নেয়।

এটি সাধারণ সুপারহিরো অ্যাকশন সিনেমা নয়। সিনেমাটির মূল আকর্ষণ হরর ও বডি হরর যেখানে মানুষের শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে ভয় ও আতঙ্কের উৎস হিসেবে দেখানো হয়। যেমন- মুখ গলে যাওয়া বা বিকৃত হওয়ার মতো দৃশ্য, শরীরের আকৃতি পরিবর্তনের অস্বস্তিকর অভিজ্ঞতা, মানসিক বিপর্যয় ও প্রতিশোধের অন্ধকার দিক, বৈজ্ঞানিক পরীক্ষা থেকে সৃষ্ট ভয়াবহ পরিণতি। পরিচালক জেমস ওয়াটকিন্স এবং চিত্রনাট্যকার মাইক ফ্ল্যানাগানের যুক্ত হওয়া সিনেমাটিকে বিশেষভাবে আলোচনায় এনেছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে সমালোচক ও দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর