বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

আমি মুসলিম কিন্তু নামাজ পড়ি না: শাবানা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

আমি মুসলিম কিন্তু নামাজ পড়ি না: শাবানা 

দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে যে অভিনেত্রীরা বলিউডে পেয়েছেন রাজকীয় আসন তাদের মধ্যে অন্যতম শাবানা আজমি। তার অভিনীত একাধিক চরিত্র দর্শকের কাছে পেয়েছে আলাদা সমাদর। 

পর্দার মতো বাস্তব জীবনেও অসাধারণ শাবানা আজমি। সমসাময়িক যেকোনো ইস্যুতে বেশ সরব তিনি। সম্প্রতি নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী জানান, তাঁর বাবা কাইফি আজমি ছিলেন নাস্তিক এবং মা ধর্ম পালন করতেন। তবে খুব একটা গুরুত্ব দিয়ে নয়। শাবানার কথায়, ‘আমি মুসলিম। আমার ঈদ ভালো লাগে, উর্দু ভাষা ভালো লাগে, খাবারও ভালো লাগে। কিন্তু আমরা নামাজ পড়ি না এবং ধর্মের সঙ্গে আমাদের সেই অর্থে কোনো সম্পর্ক নেই।’

অভিনেত্রীর স্বামী, খ্যাতিমান গীতিকার ও লেখক জাভেদ আখতার একজন কট্টর নাস্তিক। স্বামীর প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। রাষ্ট্রের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকা উচিত নয়।’ তিনি আরও বলেন, “আমি যখন মাশাল্লাহ বা ইনশাআল্লাহ বলি, তখন জাভেদ আমাকে জিজ্ঞেস করেন, ‘তুমি বারবার এগুলো কেন বলো? কেউ যদি সবসময়ে তোমাকে ঈশ্বরের ইচ্ছে বলে, তাহলে তোমার কেমন লাগবে?’ আমি মনে করি, এ শব্দগুলো আমার মাতৃভাষারই অংশ।”

ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলায় এর আগেও একাধিকবার উগ্রপন্থীদের রোষানলে পড়তে হয়েছে শাবানা-জাভেদ দম্পতিকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দুই সম্প্রদায়ের অসহিষ্ণু মনোভাবাপন্ন চরমপন্থীরা আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে চান না। একদিকে যেমন ফতোয়া জারি হয়, তেমনই নানা অভিযোগের মুখোমুখি হতে হয়।’

শাবানা আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে, এটা হিন্দু-মুসলিমের লড়াই নয়। এ লড়াই উদারপন্থী এবং অসহিষ্ণু মানুষের মধ্যে।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর