বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পোশাক ব্রান্ড বিইএটি প্রতিষ্ঠাতার  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পোশাক ব্রান্ড বিইএটি প্রতিষ্ঠাতার  

সড়ক দুর্ঘটনার পর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তরুণ উদ্যোক্তা, জনপ্রিয় পোশাক ব্রান্ড বিইএটি-এর প্রতিষ্ঠাতা সুমন আহমেদ সামির। গত বুধবার ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিইএটি-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৯ অক্টোবর সড়ক দুর্ঘটনায় আহত হন সুমন আহমেদ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরও সামির বাঁচানো সম্ভাব হয়নি। গতকাল ২১ অক্টোবর তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

image

মরহুমের জানাজার নামাজ আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার বাদ যোহর মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজারের লেছড়াগঞ্জ বাইতুল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করার কথা রয়েছে। 

জানায়ার নামাজে শরিক হওয়ার জন্য এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। সামিরের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিইএটি-এর সকল আউটলেট বন্ধ রাখা হয়েছে।

image

তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো বিইএটি পরিবারসহ ব্যবসায়ী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও সহকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

মেধা ও নিরলস পরিশ্রমে সামির গড়ে তুলেছিলেন জনপ্রিয় পোশাক ব্র্যান্ড বিইএটি। তিনি হরিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুল থেকে ২০০৩ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাসের পর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস থেকে মার্কেটিংয়ে বিবিএ করেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর