বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

আলিয়া ভাটের ‘ডার্লিংস’-এর সহ-অভিনেত্রী মারা গেছেন   

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

আলিয়া ভাটের ‘ডার্লিংস’-এর সহ-অভিনেত্রী মারা গেছেন    

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’-এর মহিলা পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেওয়া অভিনেত্রী এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিব্যা বিনেকর আর নেই। মাত্র ৪০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকাহত সহকর্মী ও অনুরাগীরা।

প্রয়াত অভিনেত্রীর ঘনিষ্ট বন্ধু তথা জনপ্রিয় রেডিও জকি রোহিনী রামনাথন সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে  মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।রোহিনী লিখেছেন, ‘অত্যন্ত দুঃখ এবং স্তম্ভিত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সকলের প্রিয় ডিভি আজ পরলোকে পাড়ি দিয়েছেন। এই মৃত্যু একেবারেই হঠাৎ এবং অপ্রত্যাশিত ছিল। তাঁর পরিবার এবং যাঁদের জীবনকে তিনি প্রতিদিন তাঁর ভালোবাসা দিয়ে স্পর্শ করতেন, তাঁরা এখন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।’

ফিভার এফএম-এর সঙ্গে দিব্যার কাজের সোনালী দিনের স্মৃতিচারণ করে রোহিনী আরও যোগ করেন, ‘ব্যক্তিগত ও পেশাগত জীবনে ডিভি আমার অন্যতম স্তম্ভ ছিলেন। তাঁর কাজের প্রতি নিষ্ঠা, দয়ালু স্বভাব এবং জ্ঞান তাঁকে সবার থেকে আলাদা করে রেখেছিল। তোমার অনুপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করব প্রিয়। আমাদের জীবনের অংশ হওয়ার জন্য ধন্যবাদ।’

জসমীত কে রিন পরিচালিত এবং আলিয়া ভাট ও গৌরী খান প্রযোজিত ২০২২ সালের আলোচিত ছবি ‘ডার্লিংস’-এ এক পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন দিব্যা। এছাড়া বিদ্যা বালান ও শেফালি শাহ অভিনীত জনপ্রিয় থ্রিলারধর্মী সিনেমা ‘জলসা’-তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের আলাদা একটি পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর