বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

মা হলেন অভিনেত্রী নাফিজা জাহান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

মা হলেন অভিনেত্রী নাফিজা জাহান

মা হয়েছেন সাবেক লাক্স সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান। তাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক মাধ্যমে সুখবরটি ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ভাগ করে নেন নাফিজা ও তাঁর স্বামী রাজীব হাসান। তবে তাঁরা সন্তান জন্মের তারিখ প্রকাশ করেননি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন নাফিজা। সেখানে এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। নিজের ফেসবুক সদ্যোজাত মেয়ের ছোট্ট হাতের একটি ছবি প্রকাশ করে আবেগঘন ক্যাপশনে নাফিজা লেখেন, ‘মেয়ে আমার পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’। অভিনেত্রীর মা হওয়ার খবরে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে।

নাফিজার স্বামী রাজীব ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে কোলে নিয়ে শুয়ে থাকা স্ত্রীর একটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’ একইসঙ্গে শিশু সন্তান ও নবজাতক মায়ের সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বরে নাফিজার মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময় যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ার অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মডেল মোনালিসা, অভিনেত্রী নোভা ফিরোজ ও চিত্রনায়ক কাজী মারুফসহ শোবিজ অঙ্গনের চেনা মুখেরা।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন নাফিজা জাহান। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান তিনি। পরবর্তীতে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী।

২০১৩ সালের দিকে দেশ ছাড়েন নাফিজা। ২০১৫ সালে এক প্রবাসীকে বিয়ে করেন তিনি। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন তিনি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর