বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম

শেয়ার করুন:

মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

গেল মাসে ফের মা-বাবা হয়েছেন বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় দ্বিতীয় কন্যা সন্তান। একরত্তির জন্মের পরদিন ২০ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন তারকা দম্পতি। 

ইনস্ট্রগ্রামে নবজাতকের পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘কন্যাসন্তানকে স্বাগতম’। এবার মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর। একরত্তির নাম দেবী পাড়ুকোন সিংহ। 

সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছেন দীপিকা-রণবীর। ছবিতে দেখা যায়, দীপিকার কোলে একরত্তি শিশু। আর রণবীরের কোলে বড় মেয়ে দুয়া। ছোট বোনের গালে স্নেহচুম্বন দিচ্ছে দুয়া। চার জনের পরনেই ঘিয়ে ও সোনালি রঙের পোশাক। 

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের প্রথম কন্যা সন্তানের মা-বাবা হয়েছিলেন এই তারকা জুটি। 

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা অবস্থায় শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার শুটিং শেষ করেন দীপিকা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এ ছবিতে শাহরুখ ও দীপিকার ছাড়া আরও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জিসহ একঝাঁক তারকা।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর