মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

মা হয়েছেন অভিনেত্রী নাফিজা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

মা হয়েছেন অভিনেত্রী নাফিজা 

মা হয়েছেন সাবেক লাক্স সুন্দরী ও অভিনেত্রী নাফিজা জাহান। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি নাফিজা ও তার স্বামী দুজনেই প্রকাশ করেচ্ছেন। 

নাফিজার স্বামী রাজিব হাসান নিজের ফেসবুকে হাসপাতালের বিছানায় সন্তানসহ নাফিজার ছবি প্রকাশ করে খবরটি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যা সন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

856880929_18176725765444819_2567253909689631671_n

দোয়া চেয়ে তিনি লেখেন, ‘আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।’ অন্যদিকে নাফিজা নিজের ফেসবুকে সদ্যজাত কন্যার হাতের ছবি প্রকাশ করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমার পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা।’ তবে সন্তান জন্মের দিনক্ষণ জানাননি কেউই। 

অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে থিতু নাফিজা। সেখানেই দিয়েছেন সন্তানের জন্ম। গেল সেপ্টেম্বরে মা হতে যাওয়ার সংবাদ সামনে আসে তার। সে সময় সামজিক মাধ্যমে নাফিজার বেবি শাওয়ারের ছবি প্রকাশ পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্বামীসহ দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আরও ছিলেন মডেল মোনালিসা, অভিনেত্রী নোভা ফিরোজ এবং চিত্রনায়ক কাজী মারুফ। 

847980688_10234068875411147_3509638007982390605_n

২০০৬ সালে সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এর মাধ্যমে শোবিজে নাম লেখান নাফিজা। ধারাবাহিক নাটক ‘৪২০’-এর মাধ্যমে পান পরিচিত। পরে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে দেখা যায় তাকে।

জনপ্রিয়তা পেছনে ফেলে ২০১৩ সালের দিকে দেশ ছাড়েন নাফিজা। ২০১৫ সালে এক প্রবাসীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাতেন সংসার। সে ঘর বেশিদিন টেকেনি। এরপর ২০২১ সালের নভেম্বরে নিউ য়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর