গীতিকবি ফরিদা ফারহানার কথায় রেকর্ড হয়েছে ‘মৌনতার ক্যানভাস’ শিরোনামের একটি ডুয়েট গান। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সংগীতশিল্পী তামিম ইসলাম। এতে কণ্ঠ দিয়েছেন নুজহাত সাবিহা পুষ্পিতা ও তামিম ইসলাম।
গানটি নিয়ে গীতিকবি ফরিদা ফারহানা বলেন, “প্রেম, অনুভূতি ও মনের না-বলা কথাগুলোই আমার লেখায় তুলে ধরার চেষ্টা করি। ‘মৌনতার ক্যানভাস’ গানটির কথায়ও সেই অনুভূতিগুলো প্রকাশ পেয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং তাঁরা নিজেদের অনুভূতির সঙ্গে গানটির মিল খুঁজে পাবেন।”
গানটির সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী তামিম ইসলাম বলেন, “গানটির কথা ও আবেগের সঙ্গে সামঞ্জস্য রেখে সুর ও সংগীত আয়োজন করার চেষ্টা করেছি। নুজহাত সাবিহা পুষ্পিতার সঙ্গে দ্বৈতভাবে গানটি গাইতে পেরে ভালো লেগেছে। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবেন।”
নুজহাত সাবিহা পুষ্পিতা বলেন, “মৌনতার ক্যানভাস’ গানের কথায় আবেগ ও অনুভূতির সুন্দর প্রকাশ রয়েছে। গানটি গাইতে গিয়ে সেই অনুভূতিগুলো কণ্ঠে তুলে ধরার চেষ্টা করেছি। শ্রোতারা গানটি পছন্দ করবেন বলে আশা করছি।”শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।
আরআর




