কথায় আছে, প্রেম ফুরোলেও দাগ রেখে যায় হৃদয়ে। যা ভুলতে দেয় না প্রক্তনকে। বলিউড অভিনেত্রী দিশা পাটানির ক্ষেত্রেও যেন একই চিত্র। সাবেক প্রেমিক টাইগার শ্রফের ওপর হামলার খবর শুনেই যেন ভাঙল মান। সব ভুলে ছুটে গেলেন অভিনেতার বাড়িতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বিষ্ণোই গ্যাংয়ের গুলি থেকে রেহাই পেলেও শরীরের একাধিক স্থানে জখম হয়েছে টাইগারের। কাঁধে ও বুকে একাধিক ড্রেসিং আর ডান হাতে ব্যান্ডেজ। এমন অবস্থায় চার বছরের বিরহকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাক্তনের জুহুর বাড়িতে ঢুকেছেন দিশা। তবে টাইগারের সঙ্গে দিশার কী কথোপকথন হয়েছে তা জানা যায়নি।
টাইগারকে দেখতে আরও গিয়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। তার কথায়, “মুম্বাইয়ে কারও দাদাগিরি চলবে না।” এরপর বলেন, “এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। তবে সৌভাগ্যবশত, তিনি প্রাণে বেঁচেছেন। তাঁর গাড়িচালক আহত হয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।”
দিশা-একনাথ ছাড়া পরিচালক জোয়া আখতারও গিয়েছিলেন টাইগারকে দেখতে। গাড়িতে ওঠার আগে পুলিশ অফিসারের সঙ্গে কথাও বলেন তিনি।
ছয় বছর সম্পর্কে ছিলে দিশা-টাইগার। একাধিকবার বিভিন্ন স্থানে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে দুজনকে। অভিনেতার বাড়ির সদস্যদের সঙ্গেও হৃদ্যতা ছিল দিশার। তবে টেকেনি সম্পর্ক। ২০২২ সালে দুম করে আলাদা হন তারা। এরপর দিশার সঙ্গে অনেকের নাম জড়ালেও টাইগার আছেন সিঙ্গেল। তবে কি গুলি-কাণ্ড ফের এক করবে তাদের? সময়-ই মেটাবে ভক্তদের সে কৌতূহল।
আরআর




