বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফেসবুকে আগুন জ্বাললেন ফারিয়া, অনুসারীরা পুড়ছেন পতঙ্গের মতো! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

ফেসবুকে আগুন জ্বাললেন ফারিয়া, অনুসারীরা পুড়ছেন পতঙ্গের মতো! 

চলন-বলনে সাজসজ্জায় কখনও আবেদনের এক তিল বিচ্যুতি ঘটে না নুসরাত ফারিয়ার। পর্দার বাইরে সামাজিক মাধ্যমেও তার সৌন্দর্যের বড় দাপট। নিয়মিত উত্তাপ ছড়ান। এবার কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় যেন আগুন ধরালেন ফারিয়া। তাতে পতঙ্গের মতো পুড়ছেন নেটিজেনরা।

849225245_1666769271475579_3407186241027076805_n

আজ বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন ফারিয়া। ১৩ ফ্রেমে ১৩ রকম ভঙ্গি তার।

850008365_1666769444808895_4459072407938425371_n

কখনও চাহনির বাণ ছুড়েছেন। কখনও ঠোঁটের মাদকতায় ঘায়েলের চেষ্টা নায়িকার। তাই দেখে কুপোকাত অনুসারীরা। মন্তব্যের ঘরে জানাচ্ছেন ব্যকুলতা। কেউবা ছুড়ে দিচ্ছেন ভালোবাসার ইমোজি।

847939431_1666769454808894_4030017595892324433_n

কালো পোশাকে নিজেকে মেলে ধরা সে ছবিগুলোর কোনোটা থেকে ছিটকে বের হচ্ছে রূপের জ্যোৎস্না। যা হজম করতে গিয়ে বেসামাল ভক্তকূল। 

849059099_1666769491475557_8076095123005260613_n

কেউ অভিনেত্রীকে বলিউড লাস্যময়ী নোরা ফাতেহির সঙ্গে তুলনা করছেন। কেউ বলছেন বোল্ড অ্যান্ড মেলোডিয়াস। আরও কত বিশেষণ! 

848933555_1666769531475553_7214577746026804375_n

আধা আবৃত কোটে ফারিয়া কারও কাছে অপূর্ব। কারও কাছে ‘পুরাই উরাধুরা’। আবার কারও কাছে যেন প্রেমিকাকে ভোলার জন্য যথেষ্ট কারণ। 

848014904_1666769284808911_4578423473545427339_n

ঘণ্টা দুয়েক হয়েছে ছবিগুলো প্রকাশ করেছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার আরেক সত্তা’। 

851021813_1666769548142218_225609717914051086_n

ফেসবুকে রূপের আগুন জ্বালানো ফারিয়া পর্দায়ও আগুন জ্বালান। সম্প্রতি মুক্তির অপেক্ষায় তার একগুচ্ছ কাজ। কোনোটা মুক্তির অপেক্ষায়। কোনোটা নির্মিতব্য।

849589095_1666769581475548_3093369950853720141_n

ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বিউটি উইথ ব্রেনের ‘লাপাত্তা’। পরিচালক মেহেদী হাসান হৃদয়। আগামী ডিসেম্বরে আসতে পারে ফারিয়া অভিনীত অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি। সম্প্রতি শুটিং চলছে ‘লজ্জা’ নামের একটি সিনেমা। এতে নুসরাত ফারিয়া আছেন। ছবির পরিচালক এম এইচ খোকন। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর