শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

শতবর্ষী মন্দির নিয়ে সৈকত দাসের পূজার গান 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

শতবর্ষী মন্দির নিয়ে সৈকত দাসের পূজার গান 

সাদা মেঘ আর শ্বেত শুভ্র কাশ ফুল বলে দেয় শরৎ এসেছে। মাসটির অপেক্ষায় মুখিয়ে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। কেননা এ সময় বাবার গৃহে আসেন দূর্গতিনাশিনী দেবী দূর্গা। তার আগমনে ঢাকের বোল, শাঁখের ধ্বনি, কাসার থাল বেজে ওঠে প্রাণ খুলে। শুরু হয় শারদীয় দুর্গোৎসব। 

দুর্গাপূজা ঘিরে সংগীত অঙ্গনেও বাড়ে ব্যস্ততা। শিল্পীরা নতুন গানের কথা সুর সংগীত নিয়ে সময় কাটান। এবারও ব্যতিক্রম হচ্ছে না। তারই ধারাবাহিকতায় দুর্গা পূজা উপলক্ষে তৈরি হলো শতবর্ষী মন্দির নিয়ে একটি গান। শিরোনাম ‘মা দুর্গা এলেন ঘরে’। 

গানটির কথা লিখেছেন পঙ্কজ দেব অপু। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এতে কণ্ঠ দিয়েছেন সৈকত দাস, সুমন কল্যাণ, মৌমিতা বড়ুয়া, অনন্যা আচার্য ও পলাশ লোহ। গেল ৯ অক্টোবর গানটির একটি সংস্করণ প্রকাশ পেয়েছে। পূজার পরের সপ্তাহে প্রকাশ পাবে মিউজিক ভিডিও। 

গানটি নিয়ে সৈকত দাস বলেন, ‘গানটি পূজার আর দশটি গানের চেয়ে আলাদা। এটি ১১২ বছরের পুরনো মন্দির নিয়ে করা। চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু থানার অন্তর্গত বহরপুর গ্রামে আমার বাড়ি। সেখানেই মন্দিরটি। পূজা হচ্ছে ১১২ বছর ধরে। অর্থাৎ আমরা প্রজন্মের পর প্রজন্ম পূজা করছি সেখানে। আমাদের বাড়ি মুক্তার বাড়ি নামে পরিচিত।’ 

তার কথায়, ‘বিষয়টি যখন সুমন কল্যাণকে বছিলাম তখন সে আমাকে বেশ উৎসাহ দেয়। আমিও অনুপ্রাণিত হয়ে কাজটি নিয়ে এগোই। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকি সবাই ভালো গেয়েছেন। সুমন কল্যাণ দারুণ সংগীত করেছেন। এটা পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে বলে মনে করছি। গানটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সৈকত দাস মিউজিক থেকে আসবে।’

দুর্গা পূজার পর কালী পূজা। এ উপলক্ষে একটি মৌলিক শ্যামা সংগীত গেয়েছেন সৈকত দাস। প্রকাশ পাবে দীপাবলিতে। এটিরও কথা লিখেছেন পঙ্কজ দেব অপু। সুর করেছেন গায়ক নিজেই। সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এ গানটিও গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে।  

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর