বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

পান্থ কানাই-অনিমেষ-মিঠুনের ‘শিবশম্ভু’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

পান্থ কানাই-অনিমেষ-মিঠুনের ‘শিবশম্ভু’

‘নাসেক নাসেক’ দিয়ে ঝড় তুলেছিলেন জনপ্রিয় গায়ক পান্থ কানাই ও অনিমেষ রায়। এরপর যতবার একসঙ্গে হয়েছেন ততবার তারা মুগ্ধতা ছড়িয়েছেন। এবার এই দুই গায়ককে ফের এক করেছেন সুরকার সংগীত পরিচালক মিঠুন চক্র। তার কথা-সুর-সংগীতে ‘শিবশম্ভু’ গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও অনিমেষ। গেয়েছেন মিঠুন নিজেও। 

সংবাদমাধ্যমকে মিঠুন চক্র বলেন, ‘শিবশম্ভু গানটি আমার খুব কাছের। শিব শব্দের দার্শনিক অর্থ হচ্ছে যাহা কিছু নহে। শম্ভু মানে নিজে থেকে যার নিজের উৎপত্তি। সেই ঈশ্বরকে উৎসর্গ করে গানটি তৈরি। এটি মূলত শ্রী বেদব্যাস, যিনি বেদ রচনা করেছেন তাঁর রচিত একটি স্তোত্র থেকে অনুপ্রাণিত। এটি শুধু গান নয়, এটি একটি উপলব্ধি।’

মিঠুন চক্র আরও বলেন, ‘পান্থ কানাই দাদা ও অনিমেষ রায় খুব ভালো গেয়েছেন। তাঁদের অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ভিডিওটি খুব সুন্দর তৈরি হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এইচ এম সোহেল। পান্থ কানাই, মিঠুন ও অনিমেষ তিনজনেই ধরা দিয়েছেন ক্যামেরায়। জানা গেছে শিগগিরই মিঠুন চক্রের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। 

দেশের প্রথম সারির মিউজিশিয়ানদের একজন মিঠুন চক্র। গায়ক হিসেবেও তার জুড়ি মেলা ভার। ২০১৬ সালে ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ গানটি দিয়ে শ্রোতাদের মন ভরান। ‘দেয়ালের দেশ’ সিনেমায় ‘বিসর্জনের ব্যথা’ দিয়ে দেশ নেড়েচেড়ে দেন। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর