বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রতারণার মামলায় জামিন আবেদন খারিজ, ফেঁসে যাচ্ছেন সোহম! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

প্রতারণার মামলায় জামিন আবেদন খারিজ, ফেঁসে যাচ্ছেন সোহম! 

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বেলা ফুরাতেই কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের টলিউড নেতৃবৃন্দ। এরমধ্যে একজন অভিনেতা সোহম চক্রবর্তী। ফেঁসে যাচ্ছেন ১৫ লক্ষ রুপি প্রতারণার মামলায়। এ মামলায় সোহমের আগাম জামিনের আর্জি খারিজ করেছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। আজ বুধবার হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে ওঠে মামলাটি। এ সময় আগাম জামিনের আবেদন করেন প্রাক্তন তারকা বিধায়ক সোহম। কিন্তু নাকচ করে দেওয়া হয় অভিনেতার আর্জি।

সোহমকে প্রাণনাশের হুমকি

সোহমের বিরুদ্ধে অভিযোগকারী তরুণ দাসের দাবি, সিনেমা তৈরি করতে সোহমের প্রতিষ্ঠানকে ১৫ লাখ রুপি দিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় চলে গেলেও সিনেমা আর বানাননি সোহম। ফেরত দেননি অর্থও। পাওনা চাইতে গেলে উল্টো হুমকি দিয়েছেন প্রযোজক তরুণকে। এরপরই আইনের দ্বারস্থ হন তরুণ। এদিকে আগাম জামিন না পাওয়ায় খানিক চাপে সোহম। কেননা অভিনেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও সোহমের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত নয়। 

ঘটনা ২০১৮ সালের। অভিযোগকারীর দাবি, বাগুইআটির একটি বেসরকারি ব্যাংকের চেকের মাধ্যমে ওই ১৫ লক্ষ রুপি লেনদেন হয়েছিল। কিন্তু অর্থ নেওয়ার পরও সিনেমার কাজ এগোয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও সমাধান না হওয়ায় টাকা ফেরত চান তরুণ। এরপরই অভিনেতার হুমকির মুখে তাঁকে পড়তে হয় বলে দাবি করেছেন তিনি।

সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এটি প্রথম নয়। এর আগে গেল জুনে প্রতারণার অভিযোগে শিরোনামে এসেছিলেন তিনি। সে সময় কৌশিক কর্মকার নামের এক ব্যবসায়ী অভিযোগ করেছিলেন, সোহমের প্রযোজনা সংস্থা ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এ বিনিয়োগের জন্য তিনি ১ কোটি ৫ লক্ষ রুপি দিয়েছিলেন। শেষ পর্যন্ত ছবিটি তৈরি করা হয়নি। অথচ সেই বিপুল পরিমাণ অর্থ ফেরত না দিয়ে ব্যবসায়ীকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর