মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা, ৪-৫ দিন কথা বলতে পারেননি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

১৩ দিন ধরে হাসপাতালে খালেদা আক্তার কল্পনা, ৪-৫ দিন কথা বলতে পারেননি 

অসুস্থ হয়ে ১৩ দিন ধরে হাসপাতালে বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভাইরাসজনিত জটিলতায় ভুগছেন।

অভিনেত্রীর অসুস্থতার খবর জানিয়েছেন  অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইমরান হাসো। জানা যায় গতকাল সোমবার সংঘের আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদারও কল্পনাকে দেখতে গিয়েছিলেন।

844647315_1848940909615093_328900942337152267_n

হাসো জানান, খালেদা আক্তার কল্পনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে আগে গুরুতর ছিল। ৪-৫ দিন কথা পর্যন্ত বলতে পারেননি। তিনি বলেন, ‘আমাদের দেখে আন্টি অনেক খুশি হয়েছেন। শিল্পীরা শুধু সহকর্মী নন, তারা একে অপরের পরিবারেরও অংশ। সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের পাশে থাকাই আমাদের দায়িত্ব ও ভালোবাসার বন্ধন। অভিনয়শিল্পী সংঘ সবসময় শিল্পীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’  

ঢালিউডের দাপুটে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। সিনেমাপ্রেমীরা এক নামে চেনেন তাকে। সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন। পরে বড় বোন, ভাবি ও মায়ের চরিত্রে দেখা যেত তাকে। আজকাল অভিনয়ে নিয়মিত নন তিনি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর