সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

লালনের আখড়ায় পুলিশ তৎপরতা নিয়ে ক্ষোভ অভিনেতার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

লালনের আখড়ায় পুলিশ তৎপরতা নিয়ে ক্ষোভ অভিনেতার 

আর মাত্র পাঁচ দিন পর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩৬তম তিরোধান দিবস। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা ভিড় করতে শুরু করেছেন। এরই মধ্যে রোববার বিকেলে লালন মাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকে মনে করছেন, মাদক নিয়ন্ত্রণ ও মাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এই অভিযান চালিয়েছে। তবে কেউ কেউ মনে করছেন, সাধু-পাগলদের সিদ্ধি খেতে বাধা দেওয়া অনুচিত।

পুলিশের অভিযানের কয়েক ঘণ্টা পর অভিনেতা সুমন আনোয়ার এক পোস্টে লিখেছেন, ‘লালনের আখড়ায় পুলিশ নিয়ে গিয়ে সাধু-পাগলদের সিদ্ধি খেতে বাধা দেওয়া একটা অসভ্যতা, পারলে পুলিশ নিয়ে গিয়ে খুন, ধর্ষণ, ছিনতাই-চাঁদাবাজি বন্ধ কর মূর্খের দল। পাগল ছাড়া জগত সংসার চলে না রে। পাগলরে ধর্ম শিখাইতে যাইস না। পারলে গিয়ে তাঁদের প্রকৃত ধর্ম শেখা যারা ধর্মের সাইনবোর্ড লাগিয়ে ছোট ছোট বাচ্চাদের বলৎকার করছে।’

জানা গেছে, আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর তিন দিনব্যাপী লালন একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে লালনের ১৩৬তম তিরোধান দিবসের অনুষ্ঠান।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর