রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

জায়েদ খানের ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম

শেয়ার করুন:

জায়েদ খানের ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা 

কানাডায় নির্মিতব্য চিত্রনায়ক জায়েদ খানের ‘ভায়োলেন্স’ ছবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা অধরা খান। রোববার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে পরিচালকের অপেশাদার আচরণকে দায়ী করেছেন তিনি। পোস্টে অভিযোগ করেন, সিনেমাটিতে কাজ করতে গিয়ে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়েছেন।

রোববার সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান পরিষ্কার করে অধরা লেখেন, পরিচালকের অপেশাদার আচরণ এবং যথাযথ যোগাযোগের অভাবে তিনি অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে আগে জানানো হলেও তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রশ্নের মুখে নিজের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হয়েছেন তিনি।

অধরা জানান, সিনেমাটির শুটিংয়ের জন্য অপেক্ষা করতে গিয়ে তাঁকে বড় মূল্য চুকাতে হয়েছে। হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ এলেও ‘ভায়োলেন্স’-এর কারণে তিনি তা গ্রহণ করতে পারেননি। চুক্তিগত গোপনীয়তার বাধ্যবাধকতা থাকায় সেই প্রজেক্টগুলোর বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। এমনকি শুটিংয়ের মাত্র একদিন আগে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, যা অত্যন্ত হতাশাজনক।’

image

বাংলা সিনেমার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে তিনি এই ছবিতে যুক্ত হয়েছিলেন জানিয়ে অধরা আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘পেশাদারিত্ব ও পারস্পরিক সম্মানের অভাবের কারণে প্রজেক্টে যুক্ত হওয়া  ক্যারিয়ারের একটি বড় ভুল ছিল। তবে শুটিং কিংবা সহশিল্পীদের কাজে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য এতদিন বিষয়টি নিয়ে নীরব ছিলাম।’ 

সবশেষে তিনি জানান, তাঁর পোস্ট কাউকে ছোট করার জন্য নয়। বরং নিজের সময়, শ্রম ও আত্মসম্মান রক্ষা করতে পোস্ট করেছেন তিনি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর