রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নানা পাটেকরকে নিয়ে ফের বিস্ফোরক তনুশ্রী

‘কালো জাদু করে, বিষ দিয়ে মারতে চেয়েছিলেন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

‘কালো জাদু করে, বিষ দিয়ে মারতে চেয়েছিলেন’

বলিউডের সবার কাছে মহামানব হলেও তনুশ্রীর কাছে নানা পাটেকর যেন ‘সাক্ষাৎ শয়তান’। অভিনেতার মৃত্যুকেও ‘শয়তানের মৃত্যু’ বলে উল্লেখ করেছেন। এবার জানালেন তাকে কালো জাদু করে এবং ও বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন নানা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নানা পাটেকরের মৃত্যুকে এক ভিডিও বার্তায় শয়তানের মৃত্যু বলে সম্বোধন করে সমালোচিত হন তনু। মৃত অভিনেতাকে নিয়ে এরকম মন্তব্য করায় তার ওপর ক্ষোভ ঝাড়ে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও। এতে ক্ষুব্ধ অভিনেত্রী ফের এক বিবৃতি দেন। সেখানে নিন্দুকদের উদ্দেশে বলেন, ‘যদি মৃত ব্যক্তির সমালোচনা করা অন্যায় হয় তাহলে প্রতি বছর কেন রাবণের কুশপুতুল পোড়ানো হয়?’

nana

নানার সমালোচনা করায় তনুকে যারা কটাক্ষ করেছেন তাদেরও ছাড়েননি অভিনেত্রী। তার কথায়, ‘যাঁরা আমাকে ট্রল করছেন তাঁরা কেন করছেন সেটা বুঝতে পারছি না। যে মানুষটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তাকে আমি ইভিল ডেড বলেছি। এতে এত হইচই করার কী আছে?’

নানা পাটেকরের মৃত্যুর পরও রেহাই নেই। সমালোচিত হতে হচ্ছে তনুশ্রীকে। এ নিয়েও বিরক্ত অভিনেত্রী। লিখেছেন, “মৃত্যুর সময়ও সে আমাকে সমালোচিত হতে বাধ্য করে গেল। সমস্যায় ফেলে গেল। আসলে কিছু আত্মা এতটাই কলুসিত।” এ সময় তনুশ্রী জানান, শুধু যৌন হেনস্তা করেই ক্ষান্ত হননি সদ্য প্রয়াত নানা। তিনি ও তার সহযোগীরা মিলে অভিনেত্রীকে কালো জাদু করার চেষ্টা করেছিলেন। বিষ খাইয়ে মারতে একজন পারিচারিকাও নিয়োগ দিয়েছিলেন। 

tonusree

নানার সঙ্গে তনুর দ্বন্দ্ব ২০১৮ সালে। ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে একটি আইটেম গানের শুটিংয়ের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। পরে ২০২২ সালের দিকে ফের অভিযোগটি সামনে আনেন অভিনেত্রী। যদিও নানা পাটেকর সবসময় অভিযোগটি অস্বীকার করেছেন। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর