রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

চুপ থাক তোরা, ঘুমা— কেন বললেন তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

চুপ থাক তোরা, ঘুমা— কেন বললেন তিশা

শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার গাড়ি। তবে এতে বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তিনি। দুর্ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে এসেছেন। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এক পোস্টে দুর্ঘটনার কথা জানিয়ে তিশা লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তিশার পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

দুর্ঘটনার খবর দেওয়ার প্রায় ৭ ঘণ্টা পর অন্য এক পোস্টে তিশা লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। ওটিটিতেও বাজিমাত করেছেন। এবার বড় পর্দায় নাম লিখিয়েছেন অভিনেত্রী তিশা। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে  ‘সোলজার’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর