শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

হেলাল ওয়াদুদের কথায় খায়রুল ওয়াসির গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

হেলাল ওয়াদুদের কথায় খায়রুল ওয়াসির গান

প্রকাশ পাচ্ছে সংগীতশিল্পী খায়রুল ওয়াসির কণ্ঠে 'এক জীবনে এত ব্যথা' শিরোনামের একটি গান। কথা লিখেছেন লেখক ও গীতিকার হেলাল ওয়াদুদ। গানটি ব্যবহার করা হয়েছে শফিকুর রহমান শান্তনুর রচনা ও এল আর সোহেলের নির্দেশনায় 'অজানা মায়া' নাটকে।

হেলাল ওয়াদুদ বলেন, এই সময়ের অত্যন্ত প্রতিভাবান কণ্ঠশিল্পী ওয়াসি গানের কথা ও আমার ভাবনা অনুযায়ী, প্রেম স্বপ্ন জীবন ও বেদনার হাহাকার মিশিয়ে উপযুক্ত একটি সুর করেছেন এবং গেয়েছেনও দারুণ, আমি নিজেও তার গায়কি পছন্দ করি। ওয়াসির সাথে এটা আমার প্রথম কাজ। জিসানের সংগীতায়োজন প্রশংসার দাবিদার। 

আজ ১০ অক্টোবর প্রযোজনা সংস্থা লেজার ভিশন থেকে প্রকাশ পেয়েছে 'অজানা মায়া'। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভী, প্রিয়ন্তী উর্বি, নরেশ ভুইয়া, শিল্পী সরকার অপু প্রমুখ। 

আগামীকাল ১১ অক্টবর দুপুর ১২ টায় লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে 'এক জীবনে এত ব্যথা' গানটি প্রকাশ পাবে। গানের সুর করছেন খায়রুল ওয়াসি নিজেই। সংগীতায়োজন করেছেন জেকেএইচ জিসান।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর