শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাক্ষাৎকার নিতে সাংবাদিক ডাকলেন প্রযোজক, দিলেন না নুসরাত ফারিয়া 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

সাক্ষাৎকার নিতে সাংবাদিক ডাকলেন প্রযোজক, দিলেন না নুসরাত ফারিয়া 

গতকাল শুক্রবার দিবাগত রাতে লজ্জা ছবির শুটিংয়ের খবর গণমাধ্যমকর্মীদের জানান প্রযোজক আবদুল আজিজ। শুটিংস্থল দিয়াবাড়িতে আমন্ত্রণ জানান সাংবাদিকদের। প্রযোজক জানিয়েছিলেন আজ শনিবার ছবিটি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন নুসরাত ফারিয়া। কিন্তু কথা বলেননি অভিনেত্রী। এতে ফারিয়ার প্রতি ক্ষুব্ধ হন সংবাদকর্মীরা। তারই পরিপ্রেক্ষিতে সামজিক মাধ্যমে মুখ খুললেন নায়িকা

আজ শনিবার দুপুরে নিজের ফেসবুকে ফারিয়া লিখেছেন, শ্রদ্ধেয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ। কোনো প্রযোজক, পরিচালক কিংবা প্রোডাকশন হাউস যখন শুটিং চলাকালীন আপনাদের শুটিং স্পটে আমন্ত্রণ জানায়, তখন দয়া করে আগে যাচাই করে নেবেন, ঠিক কী উদ্দেশ্যে আপনাদের সেখানে ডাকা হচ্ছে।

এরপর লেখেন, আপনাদের ক্যামেরা, বুম বা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে নিজেদের প্রচার ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য? নাকি কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলে আপনাদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে? যদি তাই হয় সেই শিল্পীর সাথে স্পট এ যাওয়ার আগে যোগাযোগ করুন, সে এই বিষয়ে অবগত কিনা। 

ফারিয়ার কথায়, একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, যে শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলা হচ্ছে, তাঁর কাছ থেকে আদৌ এ বিষয়ে সম্মতি নেওয়া হয়েছে কি না, আপনার সময় অনেক মূল্যবান । কারণ, অনেক সময় আপনাদের এক ধরনের আশ্বাস দিয়ে শুটিং স্পটে আমন্ত্রণ জানালেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে।

অভিনেত্রী আরও লেখেন, শুটিং চলাকালীন একজন শিল্পী তাঁর কাজের প্রতি দায়বদ্ধ থাকেন। তিনি তখন একটি সিনেমা বা নির্দিষ্ট প্রজেক্টের শুটিংয়ে নিয়োজিত। সেই কাজের বাইরে কোনো সাক্ষাৎকার দেওয়া সম্পূর্ণ আলাদা একটি বিষয়, যার জন্য শিল্পীর সম্মতি ও প্রস্তুতি থাকা প্রয়োজন। প্রতিহিংসার পরায়ণ মনোভাব থেকে দূরে থাকুন। 

সবশেষে নুসরাত ফারিয়ার অনুরোধ, কোনো পক্ষের কথা শুনেই পুরো বিষয়টি সত্য বলে ধরে নেবেন না। আপনারা যা শুনছেন, যা দেখছেন, তার আড়ালেও অনেক বাস্তবতা থাকতে পারে। অনেক সময় পর্দার আড়ালের ঘটনাগুলো আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে প্রকৃত সত্যটি আড়ালেই থেকে যায়।

গেল সেপ্টেম্বরের শুরুতে ‘লজ্জা’ সিনেমার খবরটি প্রকাশ্যে আসে। জানা যায়, ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটির পরিচালক এমএইচ খোকন। গল্প লিখেছেন আবদুল আজিজ। এতে ফারিয়া ছাড়াও আছেন আজমেরী হক বাঁধন।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর