শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

নানা পাটেকরের ‘অস্বাভাবিক’ মৃত্যুর মামলা পুলিশের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

নানা পাটেকরের ‘অস্বাভাবিক’ মৃত্যুর মামলা পুলিশের
কিংবদন্তী বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর

বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর। গোয়ার নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে মৃত্যুর পর দিন এই ঘটনা মোড় নিয়েছে ভিন্ন দিকে। অভিনেতার চিকিৎসা সংক্রান্ত বিষয় এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ নম্বর ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে গোয়ার পানাজি পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, অভিনেতার আকস্মিক মৃত্যুর ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সাব-ইনস্পেক্টর নিতিন নায়েককে। বর্তমানে পুলিশের তদন্ত চলছে।

আইনি বিশেষজ্ঞদের মতে, পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করার অর্থ এই নয় যে মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক বা সন্দেহজনক কারণ রয়েছে। মূলত অভিনেতার মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখার জন্য মামলাটি করা হয়েছে। 

এদিকে নানা পাটেকরের চিকিৎসা নিয়ে মুখ খুলেছেন মণিপাল হাসপাতালের চিকিৎসক শেখর সালকর। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের জরুরি বিভাগের দল যখন অভিনেতার বাড়িতে পৌঁছোয়, তখন তিনি সম্পূর্ণ অসাড় হয়ে পড়েছিলেন। চিকিৎসকরা তার বাড়িতেই সিপিআর দেওয়া শুরু করেছিল। সেই অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’

চিকিৎসক আরও বলেন, ‘ভোর ৪টা ২০ মিনিট নাগাদ নানা পাটেকরকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।’

নানা পাটেকরের প্রয়াণে ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বলিউডের বহু তারকা ও ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর এক শোকবার্তায় লিখেছেন, ‘শ্রী নানা পাটেকরের মতো ব্যক্তিত্বের অধিকারী অভিনেতা খুব কমই ছিলেন। প্রতিটি চরিত্রে তাঁর বহুমুখিতা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে।’

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর