শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

অস্কার ২০২৭: সেরা পার্শ্ব অভিনেতার দৌড়ে এগিয়ে যারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

অস্কার ২০২৭: সেরা পার্শ্ব অভিনেতার দৌড়ে এগিয়ে যারা

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের বাকি এখনও  পাঁচ মাসের বেশি। তার আগেই সেরা পার্শ্ব অভিনেতা বিভাগ জমে উঠেছে। এ বছর হলিউডের একাধিক জনপ্রিয় তারকা সেরা হওয়ার লড়াই চালাচ্ছেন। গত বছর ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য শন পেনের হাতে উঠেছিল মর্যাদাপূর্ণ পুরস্কার। 

চলতি বছরের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের সুবাদে অস্কারের দৌড়ে থাকা তারকাদের নাম সামনে আসছে। আসুন দেখে নেওয়া যাক এই ক্যাটাগরির বর্তমান কারা সেরার দৌড়ে এগিয়ে আছেন। 

image

মনোনয়ন দৌড়ের প্রধান প্রতিদ্বন্দ্বী

জন লেগুইজামো (‘দ্য ওডিসি’): ক্রিস্টোফার নোলানের মহাকাব্যে ইউমেউস (Eumaeus) নামক এক অন্ধ ভৃত্যের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর আবেগঘন ও হৃদয়স্পর্শী অভিনয় ছবিটিকে অন্য উচ্চতা পৌঁছে দিয়েছে । সমালোচকরা তাঁকে সেরা পার্শ্ব অভিনেতার দৌড়ে এগিয়ে রেখেছে।

এডওয়ার্ড নর্টন (‘দ্য ইনভাইট’): অস্কারের মঞ্চে নর্টনের নাম নতুন নয়—এর আগে চারবার মনোনয়ন পেলেও এখনও পর্যন্ত সোনালী ট্রফি জেতা হয়নি তাঁর। তবে এই ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের মুগ্ধ করেছে, যা তাঁকে পঞ্চম বারের মতো অস্কারের মনোনয়ন এনে দিতে পারে।

রবার্ট প্যাটিনসন: ‘দ্য ওডিসি’ এবং ‘ডুন: পার্ট থ্রি’—দুটি বিগ বাজেটের ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে নিজের ঝুলিতে দ্বিগুণ সুযোগ তৈরি করে নিয়েছেন তিনি। সেরা অভিনেতা হিসেবেও তাঁর নাম আলোচনায় রয়েছে।

image

স্টিভ বুসেমি ও জন গুডম্যান: দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত কাজ উপহার দিলেও এই দুই বর্ষীয়ান অভিনেতা এখনও পর্যন্ত অস্কারের মনোনয়ন পাননি। ভক্তদের আশা, এ বছর হয়তো সেই আক্ষেপ ঘুচবে।

সাম্প্রতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়া অ্যান্ড্রু গারফিল্ড (‘আর্টিফিশিয়াল’), পল জিয়ামাত্তি (‘দ্য ডেবিউ’) এবং স্যাম রকওয়েল (‘ওয়াইল্ড হর্স নাইন’)-এর মতো তারকারাও অস্কার লড়াইয়ে এগিয়ে রয়েছেন। এদের মধ্যে স্যাম রকওয়েল অস্কার নিজের ঝুলিতে ভরেছেন। বাকিরা প্রথমবারের মতো সেরা পুরস্কারের জন্য মুখিয়ে আছেন। এছাড়া কোলমান ডোমিঙ্গো (‘মাইকেল’), গাই পিয়ার্স (‘ইংক’ ছবিতে রূপার্ট মারডকের চরিত্রে), রিজ আহমেদ, জেরেমি স্ট্রং, এবং নেটফ্লিক্সের ‘লা বোলা নেগ্রা’ ছবির জন্য গিটাররিকাদেলফুয়েন্তে-এর মতো তারকারাও টক্কর দিতে পারেন। 

আগামী ১৪ মার্চ জানা যাবে কার হাতে উঠছে ৯৯তম অস্কার পুরস্কার। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর