শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাথরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

বাথরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার  

হলিউডের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘স্ক্রিম’-এর প্রথম গোস্টফেস কিলার বিলি লুমিসের বাবা হ্যাংক লুমিস চরিত্রের অভিনেতা সি ডব্লিউ মরগান আর নেই। ৭২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

আমেরিকা ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ আগস্ট লস অ্যাঞ্জেলেসে নিজের বাসভবনের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, তাঁর মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাবার প্রয়াণে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে করেছেন তাঁর একমাত্র কন্যা রেনাটা ম্যাকফি। বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি শেয়ার করে লেখেন, ‘এই পোস্টের জন্য কোনোদিনই সঠিক শব্দ খুঁজে পাব না। তোমার চলে যাওয়া হৃদয়ের গভীরে বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। তোমাকে বড্ড মিস করছি।’

তিনি আরও লেখেন, ‘আমাদের মালহোল্যান্ড ড্রাইভের লং ড্রাইভ আর স্টারবাক্সের আড্ডাগুলো আমি সারাজীবন টিকিয়ে রাখব। তোমাকে বাবা হিসেবে পেয়ে আমি ধন্য। শান্তিতে ঘুমাও বাবা। তোমার কৌতুকগুলো ছাড়া জীবন আর আগের মতো থাকবে না—যেগুলো আমি তোমার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছি।’

১৯৫৪ সালের ৮ জুন অ্যারিজোনার বিসবিতে কার্টিস ওয়েড মরগানের জন্ম। ৩৭ বছর বয়সে এনবিসি-র টক রেডিও ড্রামা ‘মিডনাইট কলার’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ১৯৯১ সালে মুক্তি প্রাপ্ত সিরিজের দুটি পর্বে আল হেইনি চরিত্রে অভিনয় করেন তিনি।

তবে ১৯৯৬ সালের কালজয়ী হরর ছবি ‘স্ক্রিম’ মুক্তির পর তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। যদিও ছবিতে তাঁর স্ক্রিনটাইম খুব বেশি ছিল না। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন মরগান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর