বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

পোশাক বিতর্ক নিয়ে ক্ষোভ ঝাড়লেন কৃতি

রাখিবন্ধন উৎসবের আগে জুয়েলারি ব্র্যান্ড ‘গিভা’র একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বিজ্ঞাপনে পোষ্য কুকুরকে রাখি পরিয়ে দেওয়া এবং খোলামেলা পোশাক নিয়ে বয়কটের রব উঠেছিল। নেটিজেনদের সমালোচনার মুখে এক পর্যায় সোশ্যাল মিডিয়া থেকে বিজ্ঞাপনটি সরিয়া নিতে বাধ্য হয়েছিল জুয়েলারি প্রতিষ্ঠানটি।  

সম্প্রতি করিনা কপূর খানের সঙ্গে আলাপকালে পোশাকের বিতর্ক নিয়ে হতাশা প্রকাশ করেন কৃতি। বলেন, ‘আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল।’

এর আগে বিজ্ঞাপনের পোশাক নিয়ে বয়কটের ডাক উঠলে এক বিবৃতিতে কৃতি বলেছিলেন, ‘উৎসবের আসল মর্ম পোশাকে নয়, বরং ঐতিহ্যের প্রতি আপনার আবেগ কতটা, সেটা নির্ধারণ করে। রাখি বন্ধন হলো সুরক্ষার এক বন্ধন। আমি আর আমার বোন একে অপরকে রাখি বাঁধি। তাই জানি একজন ভাই যেমন একে অপরকে রক্ষা করে তেমন আমরাও করি। আমরা একে অপরের সুখ এবং দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করি। আর এই প্রার্থনা এবং ভালোবাসার মধ্যে কুকুররাও থাকে। সর্বোপরি তারাও পরিবারের অংশ হয়। এ ছাড়া নারীদের কী পরতে হবে, সেটা কবে বলা বন্ধ হবে? সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনের পরিবর্তন ঘটেছে কিন্তু নারীদের প্রতি শ্রদ্ধা এখনও তাঁদের পোশাক দিয়েই মাপা হয়।’

অভিনেত্রীর বক্তব্য, রাখিবন্ধনের মূল চেতনা হলো ভালোবাসা, সুরক্ষা ও পারস্পরিক বন্ধন। একই সঙ্গে নারীর পোশাক নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন কৃতি। 

কৃতিকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘কটেল ২’ সিনেমায়। হোমি আদাজানিয়া পরিচালিত ছবিতে কৃতির বিপরীতে অভিনয় করেছেন শহীদ কাপুর। এই মুহূর্তে অভিনেত্রীর হাতে বেশ কিছু নতুন সিনেমা রয়েছে। এর মধ্যে বহুল প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজির ছবি ‘নো এন্ট্রি সিক্যুয়েল’। পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর