পেশা ও ব্যক্তিজীবন দারুণভাবে কাটাচ্ছেন আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুর ও কন্যা রাহাকে নিয়েই যেন তার দুনিয়া। মাঝেই মাঝেই ব্যাগপত্তর গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন তাদের নিয়ে। এবারের চিত্র আলাদা। স্বামী-সন্তান ফেলে দেশের এক দঙ্গল বন্ধুদের সঙ্গে টইটই করে ঘুরে বেড়াচ্ছেন আলিয়া। এরইমধ্যে ভাইরাল সৈকতের বিকিনি লুক।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে ভারতের বাইরে আলিয়া। সঙ্গে গার্লস গ্রুপ। চোখ ধাঁধানো লোকেশনে সবাইকে নিয়ে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সেসব মুহূর্তের ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও সৈকতে বিকিনি লুকে ধরা দিয়েছেন আবার কখনও ক্রুজে হইহুল্লোড় করতে দেখা গেছে। আলিয়ার সেসসব ছবি লুফে নিয়েছেন অনুসারীরা। ব্যাস্ত জীবন থেকে অভিনেত্রীর মত্রো বেরিয়ে ছুটি কাটানোর শিক্ষা নিতে বলছেন কেউ কেউ।
_20261007_143216239.jpg)
আলিয়ার বিদেশ ভ্রমণের গোমর ফাঁস করেছেন তারই বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন। শৈশবের বন্ধুদের সঙ্গে স্পেনের মায়োর্কায় ছুটি কাটাতে গেছেন অভিনেত্রী। এ কারণেও প্রশংসিত হচ্ছেন রণবীর ঘরণী। বলিউডের সীমা ছাড়িয়ে হলিউডে মুখ দেখানো অভিনেত্রীর ছেলেবেলার বন্ধু প্রীতি মুগ্ধ করেছে অনেককে। কারও মন্তব্য সাফল্যের চূড়ায় থেকেও শেকড় ভোলেননি আলিয়া।
_20261007_143229458.jpg)
সম্প্রতি প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ারে’র টিজার। এতে ‘ক্যাবারে ক্যুইন’ অবতারে নজর কেড়েছেন আলিয়া। এর বাইরেও একগুচ্ছ ছবির কাজ তার হাতে। শোনা গেছে, সঞ্জয় লীলা বানশালির ‘ইনশাল্লাহ’ ছবিতে কাজ করতে চলেছেন। এছাড়া ‘তুম্বড় ২’, ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজিও রয়েছে। সংসারের ব্যস্ততাও সামলাতে হচ্ছে। সেসব থেকে হাঁফ ছাড়তেই হয়তো এই ট্যুর।
আরআর




