বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

শুটিং থেকে ফেরার পথে হেনস্তা, গাড়ি থেকে লাফ দেওয়ার চেষ্টা অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

শুটিং থেকে ফেরার পথে হেনস্তা, গাড়ি থেকে লাফ দেওয়ার চেষ্টা অভিনেত্রীর

রাস্তাঘাটে অভিনেত্রীদের হেনস্তার ঘটনা নতুন না। এর আগেও ভারতের একাধিক অভিনেত্রী এরকম অভিযোগ তুলেছেন। এবার এ তালিকায় পশ্চিমবঙ্গের ছোটপর্দার অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। শুটিং থেকে ফেরার পথে হেনস্তার শিকার হন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে ‘বাঘিনী’ ধারাবাহিকের শুটিং শেষে ঘরে ফিরছিলেন সম্পিতা। ফেরার পথে ক্যাবচালকের দ্বারা হেনস্তার শিকার হন তিনি। সামাজিক মাধ্যমে ঘটনাটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ফেসবুক লাইভে এসে করেছেন বর্ণনা। 

অভিনেত্রী জানান, হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে একটি ক্যাব বুক করেন তিনি। শুরুতে যাওয়ার কথা ছিল পার্ক স্ট্রিটে এক চিকিৎসকের কাছে। কিন্তু দেরি হয়ে যাওয়ায় সোজা দমদমে বাড়ির পথ ধরেন। কিন্তু ক্যাব চলতে শুরু করলে চালকের আচরণে সন্দেহের উদ্রেক হয় সম্পিতার। পরিস্থিতি সুবিধার না দেখে রবীন্দ্র সরোবর মেট্রোর কাছে নেমে যেতে চান অভিনেত্রী।

কিন্তু একাধিকবার বলা সত্ত্বেও চালক গাড়ি থামাতে রাজি ছিলেন না বলে জানান অভিনেত্রী। লাইভে আরও জানান, শেষে জোরাজুরি করে রবীন্দ্র সরোবর মেট্রোর কাছে থামান চালক। এরপর ভাড়া নিয়ে যন্ত্রণা শুরু করেন চালক। মেট্রোর কাছে নামলেও দমদম পর্যন্ত ভাড়া দাবি করেন তিনি। কিন্তু অভিনেত্রী অসম্মতি জানান। শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে গারি থেকে লাফিয়ে নামেন অভিনেত্রী।

সম্পিতা জানান, ভাড়ায় চালিত ক্যাবের থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে সমাধান পাননি তিনি। এমন অভিজ্ঞতায় হাত-পা কাঁপাকাঁপি করছিল বলে দাবি তার। লাইভে অভিনেত্রী জানিয়েছেন এরইমধ্যে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। 

সম্পিতার ক্যারিয়ারের শুরু নৃত্যশিল্পী ছিসেবে। তবে বর্তমানে তিনি ভারতীয় সিরিয়ালের পরিচিত মুখ। তাকে দর্শকের ঘরের মানুষ করে তুলেছে ‘বাঘিনী’ ধারাবাহিক। এবার সেই সিরিয়ালের সেট থেকে ফেরার সময় ভয়াবহ অভিজ্ঞতা হলো তার। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর