বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভেঙে ফেলা হচ্ছে নারায়ণগঞ্জের লাভলী সিনেমা হল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

ভেঙে ফেলা হচ্ছে নারায়ণগঞ্জের লাভলী সিনেমা হল 

ক্রমাগত লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে একের পর এক সিনেমা হল। ভেঙে ফেলা হয়েছে ভবন। নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। এবার নারায়ণগঞ্জের কাঁচপুরের ঐতিহ্যবাহী লাভলী সিনেমা হলটি ভেঙে ফেলা হয়েছে। আগামী শুক্রবার হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন। সামাজিক মাধ্যম এক পোস্টে হল ভেঙে ফেলার খবর দিয়ে তিনি লেখেন, ‘ঐতিহ্যবাহী লাভলী সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে।একটি অধ্যায়ের সমাপ্তি। আগামী শুক্রবার হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

লিটন জনানা, লাভলী সিনেমা হলের জায়গায় কমার্শিয়াল বিল্ডিং করার ইচ্ছে আছে। পাশাপাশি একটি সিনেপ্লেক্সের পরিকল্পনা করা হচ্ছে। তার পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, পুরোনো সিনেমা হলের অবকাঠামো ভেঙে ফেলা হলেও ‘লাভলী’ নামটি নতুনভাবে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। 

হলটিতে একসময় নিয়মিত সিনেমা প্রদর্শন হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনিয়মিত হয়ে পড়ে এর কার্যক্রম। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর