গেল ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বলিউড সিনেমা ‘লাভ স্টোরিজ ৩’। এতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে রাধিকা মদনকে। সে ঘনিষ্ঠ দৃশ্য দর্শককে মুগ্ধ করলেও অভিনেত্রীর জন্য মোটেও স্বাচ্ছন্দ্যের ছিল না। বরং আতংকে কেটেছে দিন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর চাপা আতংক ভর করে রাধিকার ওপর। সারাক্ষণ ফাঁস হয়ে যাওয়ার ভয়ে থাকতেন। ২০১৬ সালে ‘পার্চড’ ছবির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই ভয়টি পেয়ে বসে তাকে। লাভ স্টোরিজের ক্ষেত্রেও হয়েছে। সিনেমায় আলী ফজলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে ধরা দিয়েছেন রাধিকা।

এক সাক্ষাৎকারে রাধিকা জানান, এমন দৃশ্যে অভিনয়ের সময়ে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তিনি বলেন, “যাঁদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাঁদের আমরা কী করতে পারি? তাঁদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না, এ সব করবেন না। সত্যি বলতে কিছুই করার থাকে না। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় মাথায় রাখতে হয়, দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি জেনেই কাজ করতে হয়।”
অন্যদিকে ‘লাভ স্টোরিজ ২’-এ প্রাক্তন প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল বিজয় ভার্মাকে। পরে দৃশ্যটি ফাঁস হয়। এ নিয়ে বিজয় বলেন, “এমন দৃশ্যে অভিনয় করার সময়ে দর্শক কীভাবে দেখবেন, সেই ভাবনাটা মাথা থেকে সরিয়ে রাখতে হয়। আমরা জানি, এই ধরনের দৃশ্য অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এটাই বাস্তবতা। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিছু দৃশ্য আরও বেশি ছড়িয়ে পড়ে, নানা জায়গায় ঘুরতে থাকে। কিন্তু এই ভাবনাগুলো মাথায় রেখে দিলে আমি যে ধরনের কাজ করতে চাই, তা করতে পারব না। অভিনেতা হিসেবে নতুন কিছু করার সাহসও হারিয়ে ফেলব।”

‘লাস্ট স্টোরিজ় ৩’-এ অভিনয় করেছেন বিজয়, রাধিকা, আলী ফজল, অদিতি রাও হায়দারি, কঙ্কনা সেন শর্মা প্রমুখ। পরিচালনায় ছিলেন বিক্রমাদিত্য মোটওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা এবং বিশাল ভরদ্বাজ।
আরআর




