মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

একাধিক পুরুষ আমাকে যৌন হেনস্থা করেছে, অভিনেতার অভিযোগ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

একাধিক পুরুষ আমাকে যৌন হেনস্থা করেছে, অভিনেতার অভিযোগ 

হুলুস্থুল সব কাণ্ড চলছে বিগ বস বাংলার ঘরে। ধ্বস্তাধস্তি, শারীরিক হেনস্তা— কোনোটাই বাদ নেই। এবার তো এক কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা শৈশবে অন্য পুরুষদের হাতে যৌন হেনস্তার স্মৃতিচারণ করলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিগ বসের প্রতিযোগী জিতু কামাল ও কন্টেন্ট ক্রিয়েটর তথা কৌতুকশিল্পী নিরঞ্জনের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর নিরঞ্জন অভিযোগ করেন জিতু তার স্পর্শকাতর অঙ্গ ছুঁয়েছেন। অস্বীকার করেন জিতু। সেইসঙ্গে নিরঞ্জনকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন, “তুমি মিথ্যে বলছো, আমি তোমার প্রাইভেট পার্টে টাচ করিনি।” 

images_(73)

সৌরভ গাঙ্গুলির শোয়ে মিথ্যাবাদী অপবাদ হজম করতে পারেননি নিরঞ্জন। বিগ বসের বাড়ির লনে আনুশকা ও ঝিলমের আড্ডায় তিনি জানান, ধ্বস্তাধস্তির সময় হাত লাগতেই পারে। তাই বলে মিথ্যাবাদী বলতে হবে! এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন নিরঞ্জন। ঝাঁপি খোলেন ছেলেবেলার। জানান একরত্তি বয়সে পুরুষদের কাছে হেনস্তা হতে হতো তাকে। যা আজও ট্রমায় রেখেছে। 

তিনি বলেন, “ছোটবেলায় একাধিক পুরুষ আমাকে যৌন হেনস্থা করেছে। আমার ব্যক্তিত্বে একটু নারী-নারী ভাব ছিল, যা আজও হয়তো কিছুটা আছে। কিন্তু মুশকিলটা হতো, যখন আমি সেইসব যৌন হেনস্থাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতাম, উল্টো আমাকেই সবাই 'মিথ্যাবাদী' বলত! কারণ আমি মেয়েলি ছিলাম। আর সেই একই 'মিথ্যাবাদী' শব্দটা যখন জিতুদার মুখ থেকে শুনলাম, নিজেকে আর ধরে রাখতে পারিনি। পুরনো সেই নারকীয় অভিজ্ঞতা আর মানসিক যন্ত্রণা এক লহমায় আমার মনে ভেসে উঠেছিল।”

images_(74)

এবারের বিগ বস উপস্থাপনার দায়িত্বে সৌরভ। এর মাধ্যমে প্রথম কোনো রিয়েলিটি শোয়ের উপস্থাপক হলেন দাদা। চার বছরের জন্য প্রায় ১২৫ কোটির চুক্তি করেছেন তিনি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর