সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভাঙা হাত, মাথায় ব্যান্ডেজ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

ভাঙা হাত, মাথায় ব্যান্ডেজ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের! 

ভাঙা হাত, মাথায় ব্যান্ডেজ অভিনেতা ইরফান সাজ্জাদের। বোঝাই যাচ্ছে ভালোই উত্তম মধ্যম হজম করতে হয়েছে। পাশেই অভিনেত্রী সাদিয়া আয়মান। অক্ষত নন তিনিও। মাথা মোড়ানো সাদা ব্যান্ডেজে। 

ফেসবুক পেজে নিজেদের এমনই এক ছবি প্রকাশ করেছেন ইরফান সাজ্জাদ। দুজনের দশা দেখে মন্তব্যের ঘরে অনেকে নড়েচড়ে বসেছেন। অনেকের মতে ঘাবড়ে যাওয়ার মতো কিছু হয়নি। ছবিটি হয়তো কোনো নাটকের দৃশ্য। 

অভিনেতাও তেমনই ইঙ্গিত দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’ অভিনেতার ক্যাপশনে স্পষ্ট স্থিরচিত্রটি নাটকের। যার নাম ‘বিবাহ বিভ্রাট’। তবে এর বেশি কিছু জানাননি অভিনেতা।

ছোটপর্দায় ইরফান সাজ্জাদ-সাদিয়া আয়মান জুটি বেশ জনপ্রিয়। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাদের ‘বিষণ্ণ মেঘ’ নামের একটি নাটক। চয়নিকাক চৌধুরী পরিচালিত নাটকটি এরইমধ্যে ইউটিউবে ভিউয়ের দিক থেকে ৪ মিলিয়নের ঘর ছুঁয়েছে। 

এর বাইরে প্রচারিত হচ্ছে ইরফান সাজ্জাদ অভিনীত কর্মফল নামের ধারাবাহিক। পরিচালক মুহিন খান। ইরফান ছাড়াও অভিনয় করেছেন  দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু), আখম হাসান, দীপা খন্দকার, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ ও সামিরা খান মাহি।

আরআর  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর