পাকিস্তানে জন্ম হলেও এখন পুরোদস্তর ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পি আদনান সামি। এক দশক হলো দেশ বন্ধু স্বজন ছেড়ে ভারতে থিতু হয়েছেন। তবুও পাকিস্তানি হিসেবে কটাক্ষ করা হিয় তাকে। এবার তাকে বলা হলো পাকিস্তানি গুপ্তচর। তাতেই চটে লাল গায়ক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কদিন আগে প্রকাশ্যে এসেছে আয়ুষ্মান খুরানার ছবি ‘উড়তা তীর’-এর টিজার। এ ছবিতে পাকিস্তানি গুপ্তচর হিসেবে দেখা যাবে আয়ুষ্মানকে। সম্প্রতি এক প্রচারণায় আয়ুষ্মান যখন নিজের চরিত্র বর্ণনা করছিলেন তখন পাশ থে কৌতুকশিল্পী কুল্লু ব্যঙ্গাত্মকভাবে আদনান সামির নাম নেন। এ সময় আয়ুষ্মান অন্যরা হেসে ওঠেন।
এরইমধ্যে তা নজরে পড়েছে সামির। চটে লাল হয়েছেন তিনি। দিয়েছেন পাল্টা জবাব। ভাইরাল ওই ক্লিপ দেখে আদনান শামির মন্তব্য, “আগে আমার কাছ থেকে স্বত্ব কেনো, তারপর নাহয় ছবি বানিও।” আসলে ‘পাক গুপ্তচর থেকে ভারতীয় দেশপ্রেমিক হওয়া’র এহেন প্রসঙ্গ উল্লেখ করাতেই পালটা বিদ্রুপবাণ ছুড়েছেন গায়ক।
২০১৬ সালে পাকিস্তান ছেড়ে ভারতে চলে যান সামি। পরে নিজের দেশের প্রতি বিদ্বেষের কারণও জানিয়েছিলেন গায়ক। বলেছিলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে পাকিস্তানের প্রতি আমার এত বিদ্বেষ কেন? তবে আসল সত্যিটা হচ্ছে পাকিস্তানের মানুষদের ওপর আমার কোনো রাগ নেই। ওঁরা আমার সঙ্গে ভালো ব্যবহারই করেছেন।’
এরপর বলেছিলেন, ‘যতক্ষণ আমাকে কেউ ভালোবাসেন, আমিও পালটা তাঁকে ভালোবাসি। যদিও আমার মূল সমস্যা হচ্ছে ওই দেশের সরকারকে নিয়ে। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, তাঁরাই জানেন বহু বছর ধরে সেখানকার প্রশাসনের থেকে আমাকে কী কী সহ্য করতে হয়েছে! সেটা ভুলিনি। যেটা আমার পাকিস্তান ছাড়ার আসল কারণ।’
আরআর




