সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার গ্রেফতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার গ্রেফতার

সামাজিক মাধ্যমে রাষ্ট্রবিরোধী কনটেন্ট প্রচারের অভিযোগে পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সৈয়দ আলী জেইন বুখারীকে গ্রেফতার করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সাইবার ক্রাইম উইংয়ের নিয়মিত সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের সময় বুখারীর বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যক্রম নজরে আসে। তার বিরুদ্ধে টিকটকসহ বিভিন্ন হ্যান্ডেলে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে উসকানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে।

image

অভিযোগ পাওয়ার পরপর এনসিসিআইএ একটি বিশেষ অভিযানে তাকে আটক করে। তার কাছে থেকে উদ্ধার মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেফতারের পর তাঁকে ইসলামাবাদ কেন্দ্রীয় সাইবার ক্রাইম থানায় হস্তান্তর করা হয়।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসামির বিরুদ্ধে সাইবার অপরাধ দমন, অনলাইনে রাষ্ট্রবিরোধী অপপ্রচার রোধ, ভুয়া তথ্য ছড়ানো এবং ডিজিটাল মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত অপরাধ দমন আইনে  মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভিডিও তৈরির নেপথ্য কী ছিল এবং এর পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

খাইবার পখতুনওয়ার নওশেরা জেলার বাসিন্দা বুখারী টিকটকে বেশ জনপ্রিয়। তার টিকটক অ্যাকাউন্টে প্রায় ৩৮ লাখ অনুসারী রয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর