রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘গরু হয়ে গেছ’, শরীর নিয়ে ট্রলের শিকার স্বরা— ব্লাউজে লিখলেন বিশেষ শব্দ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

‘গরু হয়ে গেছ’, শরীর নিয়ে ট্রলের শিকার স্বরা— ব্লাউজে লিখলেন বিশেষ শব্দ

সন্তান হওয়ায় শরীরে মেদ জমায় দিনের পর দিন কটাক্ষের শিকার হতে হচ্ছে বলিউড তারকা স্বরা ভাস্করকে। এবার তিনি বিশেষভাবে সামনে আনলেন বিষয়টি। সম্প্রতি শুরু হয়েছে ‘রাইজ অ্যান্ড ফল’ রিয়েলিটি শোয়ের এর দ্বিতীয় সিজন। এবার প্রতিযোগীর আসনে স্বরা। এরইমধ্যে নিজের উপস্থিতি ও পোশাক দিয়ে কেড়েছেন নজর।

অনুষ্ঠানের প্রথম পর্বে বেগুনী রঙের শাড়িতে দেখা যায় স্বরাকে। তবে চোখ বারবার আটকে যাচ্ছিল অভিনেত্রীর ব্লাউজে। কেননা তাতে হিন্দিতে এমব্রয়ডারি করে লেখা ‘মোটি’ যার বাংলা করলে দাঁড়ায় ‘মোটা’। এরকম পোশাক গায়ে চাপানোর কারণও ব্যাখ্যা করছেন স্পষ্টভাষী অভিনেত্রী। জানিয়েছেন গত তিন বছর ধরে মা হওয়ার কারণে শরীর নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে।

swara_20241119_174745354

অভিনেত্রীর কথায়, “আমার মেয়ে তিন বছরের। গত তিন বছর ধরে এমন অনেক মানুষ— যাঁদের আমি একেবারেই চিনি না— আমাকে সমাজমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় ট্রল করেছেন।” সন্তানজন্মের পর ওজন বেড়ে যাওয়াকে কেন্দ্র করে কী ধরনের মন্তব্য শুনতে হয়েছে তা জানিয়ে স্বরা বলেন, “বলা হয়েছে ‘মোটা হয়ে গেছে’, ‘মোষ হয়ে গেছে’, ‘গরুর মতো দেখাচ্ছে’, ‘জলহস্তী হয়ে গেছে’, ‘হাতি হয়েছে’— এমন কত কী! আমার মতে, হ্যাঁ, আমি সবই হয়েছি। এবার আপনাদের কথা মেনে আমি এই পোশাক অঙ্গে তুলেছি।”

এর আগেও শরীর নিয়ে কটাক্ষের বিরুদ্ধে সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছিলেন স্বরা। গেল মেতে লিখেছিলেন, “গত কয়েক বছরে সন্তানজন্মের পর আমার শরীর বদলে যাওয়ায় এবং সমাজমাধ্যমে অপরিচিতদের ঠিক করে দেওয়া সময়সীমার মধ্যে ওজন কমাতে আমি রাজি না হওয়ায় যে রাগ ও ক্ষোভের মুখে পড়েছি, তা অবিশ্বাস্য! আমি এটা বারবার বলতে চাই— নারীদের শরীর কেবলমাত্র যৌন আকর্ষণের জন্য নয়, তাঁদের শরীর শুধু ঝলমলে পোশাক টাঙানোর জায়গাও নয়।”

1790498779_swara-lead-jpg

তিনি আরও লিখেছিলেন, “সন্তান হওয়ার পর আমি চটজলদি ওজন ঝরাব না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ সন্তান হওয়ার পর আর আগের জায়গায় ফিরে যাওয়া যায় না— আপনি সারাজীবনের জন্য তখন একজন অভিভাবক। জীবন আমূল বদলে যায়, আর সেটাই স্বাভাবিক।”

নিজের আগের চেহারা নিয়ে স্মৃতিকার স্বরা লিখেছিলেন, “অবশ্যই আমরা নিজেদের পুরনো জীবন, তরুণ ও স্বাধীন সত্তা, আরও রোগা ও টানটান শরীরকে মিস করি। কিন্তু নির্বিচারে নিজেদের আরও কম বয়সী, আরও রোগা করার চেষ্টা, শরীরকে জোর করে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করা কিংবা অতীতকে জোর করে আঁকড়ে থাকার চেষ্টা— এ এক ধরনের নিষ্ঠুরতা।”

swara_20250901_133541426

মা হওয়া পরবর্তী সময় শরীর নিয়ে শুধু স্বরাকেই কটাক্ষের শিকার হতে হয়নি। সম্প্রতি ক্যাটরিনা কাইফকেও এর সম্মুখীন হতে হয়েছে। স্বামী ভিকি কৌশলের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাকে। সেসব মুহূর্ত সামাজিক মাধ্যমে আসতেই শুরু হয় কটাক্ষ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর