‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মাধ্যমে প্রথমবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নাম লিখিয়েছে বাংলাদেশের সিনেমা। ৮২তম এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ওরিজন্তি’-তে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ৯টি প্রথম সারির উৎসবে আমন্ত্রণ পেয়েছে ছবিটি।
৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (TIFF) সেন্টারপিস বিভাগে প্রতিযোগিতা করেছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ডাক পেয়েছে ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে। এ উৎসব শুরু হবে ১ অক্টোবর। পর্দা নামবে ১১ অক্টোবর।
৫৮তম সিটগেস আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক চলচ্চিত্র উৎসবে নোভেস ভিশনস প্রতিযোগিতা বিভাগে লড়বে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসব শুরু হবে ৯ অক্টোবর। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। যুক্তরাজ্যে ৭ অক্টোবর থেকে বসবে ৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের আসর। সেখানে অফিশিয়াল কম্পিটিশনে থাকবে নারীকেন্দ্রিক সিনেমাটি। ১৮ অক্টোবর পর্যন্ত চলবে উৎসব।
ফ্রান্সের লা রোশ-সুর-ইয়ঁ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে সিনেমাটির। যুক্তরাষ্ট্রে ৬২তম শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতা বিভাগেও লড়বে রুবাইয়াত্রত এ সিনেমা। এছাড়া জাপানে ৩৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ায় ৬৩তম ভিয়েনালে, ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
ভেনিসে নির্বাচনের পর থেকেই চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সমালোচকরা দক্ষিণ এশিয়ার বিয়ের আচার-অনুষ্ঠানকে নারীবাদী ফোক-হররের এক স্বতন্ত্র চলচ্চিত্র ভাষায় রূপান্তরের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন।
ফ্রাঁসোয়া দার্তেমার প্রযোজিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগালের একটি আন্তর্জাতিক যৌথ প্রযোজনা। চলচ্চিত্রটির আন্তর্জাতিক বিক্রয় ও পরিবেশনার দায়িত্বে রয়েছে ‘ফিল্মস বুটিক’।
আরআর




