শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মালয়েশিয়ায় আটকে গেল সমকামিতা নিয়ে নির্মিত সিনেমা ‘ডরোথি’!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ায় আটকে গেল সমকামীতা নিয়ে নির্মিত সিনেমা ‘ডরোথি’!

ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে আলোচনায় রয়েছে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশের নতুন সিনেমা ‘ডরোথি’। গত ২৫ সেপ্টেম্বর ভারতে মুক্তি পেলেও মালয়েশিয়ায় সিনেমার মুক্তি স্থগিত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ছবিটি পরিচালনা করেছেন কার্তিক সুবরাজ।

দ্য হিন্দু তামিলের প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ায় ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ হতে পারে। ছবির গল্পে থাকা এলজিবিটিকিউ বা সমকামীতার মতো স্পর্শকাতর বিষয় থাকায় সিনেমাটি আটকে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সরকারি আদেশ প্রকাশ করা হয়নি।

১৯৯০-এর দশকের গোড়ার দিকে গ্রামীণ তামিলনাড়ুর প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে কার্তিক ও সুব্বু নামের দুই শৈশবের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঋষিকান্ত ও সানন্থ। পরবর্তীতে তাদের জীবনে প্রবেশ করে কীর্তি সুরেশ অভিনীত চরিত্রটি। বন্ধুত্ব, ভালোবাসা, জাতপ্রথা, সহিংসতা এবং সমাজের নানা জটিলতা নিয়ে এগিয়েছে ছবিটির কাহিনী।

ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির আগে গত ১২ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) প্রদর্শিত হয়েছিল ‘ডরোথি’। উৎসবের ‘সেন্টারপিস’ বিভাগে প্রদর্শিত হয়।  ছবিটি দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়ায়। এমনকি দাঁড়িয়ে সম্মান জানানোর মতো ঘটনা ঘটেছিল। দীর্ঘ এক দশক পর প্রথম কোনো তামিল ছবি টরন্টো উৎসবে প্রিমিয়ার হলো।

পরিচালক হিসেবে এটি কার্তিক সুবরাজের দশম চলচ্চিত্র। ছবিটিতে দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার কার্তিকের সঙ্গে কাজ করেছেন কিংবদন্তি সংগীত পরিচালক ইলাইয়া রাজা।

ইএইচ/ 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর