শ্রীলঙ্কার নৈসর্গিক সৌন্দর্যে মন জুড়াচ্ছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া সেসব মুহূর্তের ছবি দেখে চোখ জুড়াচ্ছেন অনুসারীরা। কখনও লাল টুকটুকে কখনও শুভ্র বসনে সমুদ্রের সঙ্গে মিলেমিশে একাকার হচ্ছেন গায়িকা।
_20260925_165200555.jpg)
মেসেঞ্জারে খোঁজ নিতেই বললেন, ‘শ্রীলঙ্কায় ঘুরতে এসেছি। এখান থেকে চেন্নাই যাব ডাক্তার দেখাতে।’ সেদিন ঘুমভাঙা সকালে আর কিছু লিখলেন না। শুধু জানালেন, মাত্রই উঠেছেন। ব্রেন ইজ নট ব্রেইনিং।
_20260925_165221015.jpg)
গোটা দিনে আর পাত্তা নেই ঘুমপরীর অভিনেত্রীর। সেখান থেকেই জানতে চাওয়া, ‘কোথায় হারালেন?’ জবাব এলো, ‘অতল সাগরে মনে হয়।’
_20260925_165236673.jpg)
পারশা জানালেন নাগরিক ব্যস্ততায় দম ফেলার ফুরসুত খুঁজছিলেন। ছুটি দরকার হয়ে পড়েছিল। লিখলেন, ‘কাজ আর পড়াশোনায় কী যে অবস্থা গেছে আমার কদিন। তার ওপর এমন অসুস্থ ছিলাম। একটা ভ্যাকেশনের প্রচণ্ড দরকার ছিল।’
_20260925_170207738.jpg)
শ্রীলঙ্কার কাছে গিয়ে শরীর-মনের ক্লান্তি দূর হয়েছে। লোনা জলে নিস্তেজ দুঃখগুলোও। পারশার ভাষায়, ‘সমুদ্র দেখে সব দুঃখ মলিন হয়ে গেছে।’

বয়ে বেড়ানো ক্লান্তি অবসাদ সাগরে বিসর্জন দিয়ে এখন বেশ ঝরঝরে গায়িকা। বললেন, ‘নতুন লাগছে সবকিছু। ফিরে এসে পুরোদমে কাজ শুরু করব। সেরকমই বুস্ট আপ লাগছে।’
_20260925_165313898.jpg)
এদিকে প্রকৃতির কোলে নিজেকে মেলে ধরা ছবিগুলো ভাগ করে নিচ্ছেন পারশা। যা দেখে সম্মোহিত ফেসবুক-ইনস্টাগ্রামবাসী। ক্রাশ খাচ্ছেন অনেকে। অনেকে প্রকাশ করছেন মুগ্ধতা। প্রসঙ্গটি তুললেও সাড়া মিলল না। হয়তো আবার অতলে হারালেন।
আরআর




