শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফিরেছে ‘অ্যাভেঞ্জার্স’, সঙ্গে ‘মিউটিনি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

ফিরেছে ‘অ্যাভেঞ্জার্স’, সঙ্গে ‘মিউটিনি’

আসছে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে বহুল প্রত্যাশিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।  ভক্তরা যখন মুখিয়ে আছেন তখন আরও একটি ধামাকা এনেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমাটি ফের পর্দায় দেখা যাচ্ছে। তবে ঠিক পুরনো সিনেমাটি না, তার সঙ্গে থাকছে নতুন সংযোজন। আজ ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে ছবিটী। 

মূল সিনেমার গল্প ও পরিচিত দৃশ্যগুলোর সঙ্গে যোগ হয়েছে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য। সিনেমাটির দৈর্ঘ্য বেড়ে হয়েছে ১৮৫ মিনিট। দৃশ্যগুলোর পাশাপাশি নতুন একটি ভূমিকা ও অতিরিক্ত শেষ দৃশ্যও থাকছে। অর্থাৎ আগের সেই গল্পে ঢুকে পড়ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভবিষ্যতের ইঙ্গিত। 

এদিকে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে জেসন স্ট্যাথাম অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘মিউটিনি’। জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত সিনেমাটি আন্তর্জাতিক বাজারে মুক্তি পেয়েছে গত ২১ আগস্ট।

‘মিউটিনি’তে জেসন স্ট্যাথামের সঙ্গে অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, অ্যাড্রিয়ান লেস্টার, জেসন ওং ও আরনাস ফেদারাভিচুসসহ আরও অনেকে।

সিনেমাটির গল্পে রয়েছে বিশাল কার্গো জাহাজকে ঘিরে বন্দুকযুদ্ধ, সংঘর্ষ, ধাওয়া ও বিস্ফোরণের মতো নানা অ্যাকশন দৃশ্য। জেসন স্ট্যাথামের চরিত্রকে কখনও একাধিক প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে, আবার কখনও বিপজ্জনক পরিস্থিতি থেকে কৌশলে বেরিয়ে আসতে দেখা যাবে।

সমুদ্রের বিশাল পরিসর আর কার্গো জাহাজের সীমিত জায়গায় সংঘাত—দুই ধরনের আবহকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো। ফলে একই দিনে একদিকে মার্ভেল ভক্তদের জন্য ‘এন্ডগেম’-এর বিশেষ সংস্করণ, অন্যদিকে জেসন স্ট্যাথামপ্রেমীদের জন্য ‘মিউটিনি’—দুই সিনেমাই দেশের দর্শকদের জন্য নতুন বিনোদনের সুযোগ তৈরি করছে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর