বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে থাকছেন যারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে থাকছেন যারা
ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে থাকছেন যারা

শুরু হতে যাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬। আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ‘ইভাঞ্জেল চার্চ সেন্টার’- এ অ্যাওয়ার্ডের আসর। চলচ্চিত্র, সংগীত, নাটক ও ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা তুলে দেওয়া হবে শিল্পীদের হাতে।

দীর্ঘ পাঁচ বছর পর ঢালিউড অ্যাওয়ার্ডে ফিরছেন শাকিব খান। ২০২১ সালে নিউইয়র্কের জামাইকায় ১৯তম আসরে শেষবার অংশ নিয়েছিলেন তিনি। এবার সম্মাননা গ্রহণের পাশাপাশি পারফর্ম করতে দেখা যাবে তাকে।

এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে আরও অংশ নেবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, নিরব, চিত্রনায়িকা তমা মির্জা, স্পর্শিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, শিরীন শিলা এবং সংগীতশিল্পী রিজিয়া পারভীন ও এস আই টুটুল।

‘শো টাইম মিউজিক-এর প্রেসিডেন্ট খাইরুল ইসলাম খোকন এবং ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে উপস্থাপনার দায়িত্বে থাকবেন শারমিনা সিরাজ সোনিয়া। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর