বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আসছে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অব বলিউড ২’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

আসছে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অব বলিউড ২’

প্রথম নির্মাণ দিয়ে মন ভরিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তারপর থেকেই দর্শক অপেক্ষায় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর সিক্যুয়েলের। এবার আসছে ‘দ্য ব্যাডস অব বলিউড ২’। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

আগামী বছরের মার্চে শুরু হবে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় কিস্তির শুটিং। এতে থাকছেন আগের অভিনয়শিল্পীদের অনেকে। কেন্দ্রীয় চরিত্র আসমান সিং হিসেবে আগের মতোই থাকবেন লক্ষ্য।

এছাড়া কারিশমা তলওয়ারের চরিত্রে সহর বম্বা। ববি দেওলের অজয় তলওয়ার, রাঘব জুয়ালের পারভেজ় এবং অনন্যা সিংহের সানিয়াও থাকবে বলে ধরে নেওয়া যায়। মোনা সিংহ, মনোজ পহওয়া, মনীশ চৌধুরী, রজত বেদী-সহ অন্যান্য অভিনেতারও ফেরার সম্ভাবনা রয়েছে। তবে এ তালিকায় নতুন কেউ যুক্ত হচ্ছেন কি না জানা যায়নি।

গেল বছরের সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পায় দ্য ব্যাডস অব বলিউড’। বলিউডের কংকালসার চেহারা তুলে ধরা হয়েছিল সিরিজটিতে। দর্শকও লুফে নিয়েছিলেন। তবে আইনি জটিলতায় পড়তে হয়েছিল সিরিজটিকে। 

সিরিজটির মাধ্যমে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ এনেছিলেন তিনি। মামলা ঠুকেছিলেন নেটফ্লিক্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্টসহ একাধিক প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। তবে তা খারিজ করে দেওয়া হয়েছিল ভারতীয় আদালত থেকে। 

আরআর 
 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর