মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আবদুল লতিফকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান ‘কী হইলো!’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

আবদুল লতিফকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান ‘কী হইলো!’
আবদুল লতিফকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান ‘কী হইলো!’

প্রতিষ্ঠার শুরু থেকেই দর্শক-শ্রোতাদের ভিন্নধারার গান উপহার দিয়ে আসছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। এবারও ভিন্নধর্মী সংগীতের পরীক্ষণ নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। প্রকাশ করেছে সংগীতশিল্পী ক্রাউন ইঞ্জিনের নতুন গান ‘কী হইলো!’

হিপ-হপ ও র‍্যাপের মিশেলে তৈরি গানটিতে সমসাময়িক সংগীতের ভিন্নধর্মী আবহ তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী। সম্প্রতি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

গানটিতে ব্যবহার করা হয়েছে ‘পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই’—বহুল পরিচিত এই গানের কথা। গানটির গীতিকার ও সুরকার আবদুল লতিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল।

‘কী হইলো!’ গানটির শিল্পী, সুরকার ও গীতিকার ক্রাউন ইঞ্জিন নিজেই। কোরাসে কণ্ঠ দিয়েছেন আলী আদনান আদর। মিউজিক প্রডিউসার হিসেবে রয়েছেন ক্রিটিক্যাল মাহমুদ এবং বিট প্রডিউসার এম আর রাব্বি। গিটারে ছিলেন আরিয়ান হাসান ও তীর্থ চক্রবর্তী।

গানটি প্রসঙ্গে ক্রাউন ইঞ্জিন বলেন, কী হইলো! গানে র‍্যাপের ছন্দ ও হিপ-হপের আবহের সঙ্গে নিজের সংগীতভাবনাকে তুলে ধরার চেষ্টা করেছি। শ্রোতারা গানটি নিজেদের মতো করে উপভোগ করবেন-এটাই প্রত্যাশা।

গানটির রেকর্ডিং হয়েছে হল অফ ক্রিটিকস স্টুডিওতে। এর মিক্সিং ও মাস্টারিং করেছেন ক্রিটিক্যাল মাহমুদ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর