শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকির চরিত্রের অভিনেতা সাইদুর রহমান পাভেলের আপত্তিকর ভিডিও। এর মাঝেই গুঞ্জন উঠেছে কাজল আরেফিন অমির ধারবাহিক থেকে বাদ পড়ছে জাকির চরিত্র! নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এমন গুঞ্জন।
 
সম্প্রতি অমির পোস্টে পাশা ভাই, কাবিল, হাবু, নেহালসহ গুরুত্বপূর্ণ সব চরিত্র থাকলেও দেখা যায়নি জাকির চরিত্রে অভিনয় করা পাভেলকে। আর এতেই উঠেছে প্রশ্ন— জাকির কি তাহলে থাকছেন না ব্যাচেলর পয়েন্টে?

কিছুদিন আগেও একই ধরনের ছবিতে সবার সঙ্গে দেখা যায় জাকিরকে। ফলে নতুন ছবিতে তার অনুপস্থিতি নেটিজেনদের নজর এড়ায়নি। 

ভিডিও কলে এক নারীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গির দৃশ্য ছড়িয়ে পড়ার পর পাভেলকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। তবে ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতে ব্যাচেলর পয়েন্ট থেকে অভিনেতার বাদ পড়ার বিষয়টি এখনও নিশ্চিত করেননি পরিচালক। কিন্তু থেমে নেই আলোচনা। কেউ বলছেন জাকির চরিত্র থেকে বাদ পড়ছেন পাভেল। কারও দাবি ছবির অনুপস্থিতি মানে বাদ পড়া নয়।

এদিকে নেহাল-কাবিলাদের ব্যাচেলর ফ্ল্যাটে প্রবেশ করেছেন অভিনেতা আ খ ম হাসান! তার চরিত্রের নাম ইংলিশ লেবু। এছাড়াও কাজী ভাই চরিত্র হাজির হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু। 

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), পলাশ (কাবিলা), তৌসিফ (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)। আরও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর