ব্যাচেলর পয়েন্ট সিরিজ দিয়ে আবারও পর্দায় ধামাকা নিয়ে ফিরলেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। দর্শকদের সামনে হাজির হলেন এক নতুন চমক নিয়ে। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’–এর নতুন চ্যাপটারে নেহাল-কাবিলাদের বাসায় অভিনেতা আ খ ম হাসান! তার চরিত্রের নাম ইংলিশ লেবু।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৫। নতুন চ্যাপ্টারে আ খ ম হাসানের উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিনয় সিজন ৫-এর গল্পে আরও হাস্যরস যোগ করবে।
নতুন চ্যাপটার মুক্তির পর হাসানের সাজসজ্জা নজর করেছেন নেটিজেনদের। বিভিন্ন বিনোদন পেজগুলোতে তাঁকে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।
ইংলিশ লেবুর পাশাপাশি ‘কাজী ভাই’ নামে আরেকটি চরিত্রের আত্মপ্রকাশ ঘটেছে। এ চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু। এর মাধ্যমে প্রথমবার অমির পরিচালনায় কাজ করলেন অপু। ইংলিশ লেবু ও কাজী ভাই চরিত্র গল্পে নতুন রহস্যের সঞ্চার করেছে।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), পলাশ (কাবিলা), তৌসিফ (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)। আরও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে।
ইএইচ/




