চ্যাপ্টার ১৪-তে রাফসান 'ছোট ভাই' ও সুনেরাহর (রাফ-সু) দুর্দান্ত উপস্থিতির পর ব্যাচেলর পয়েন্ট ভক্তদের যে কৌতূহল তৈরি হয়েছিল, আজ বৃহস্পতিবার তার অবসান ঘটতে যাচ্ছে। দর্শকদের সব জল্পনা-কল্পনার উত্তর দিতে সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে (Bongo) মুক্তি পাচ্ছে 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর নতুন 'চ্যাপ্টার ১৫'।
আগের চ্যাপ্টারে ব্যাচেলরদের পাগলামির মাঝে রাফসান ও সুনেরাহর এন্ট্রি গল্পে এক দারুণ টুইস্ট তৈরি করেছিল। পর্বগুলোর শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন ছিল— রাফ-সু'র গল্প কি এখানেই শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো সারপ্রাইজ? "রাফ-সু'র অসম্পূর্ণ গল্প নাকি নতুন অন্য কিছু?"—এই সাসপেন্স নিয়েই দর্শকদের মাঝে চলছিল তুমুল উন্মাদনা।
এদিকে চ্যাপ্টার ১৫ প্রি-বুকিংকারীদের জন্য বিশেষ আয়োজন করেছে ওটিটি মাধ্যমটি। যারা প্রি-বুক করেছেন, তাদের মধ্যে ভাগ্যবান কয়েকজন পাবেন 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর কাস্ট এবং ক্রুদের সাথে এক এক্সক্লুসিভ 'মিট অ্যান্ড গ্রিট'-এ অংশ নেওয়ার সুযোগ। তাদের জন্য প্রিয় তারকাদের সাথে বসে স্পেশাল ডিনারের সুযোগও রয়েছে বলে জানিয়েছে ওটিটি মাধ্যমটি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ-তে (Bongo) দেখা যাবে চ্যাপ্টার ১৫-এর নতুন পর্বগুলো। রাফ-সু'র গল্পের আসল টুইস্ট এবং ব্যাচেলর ফ্ল্যাটের নতুন সব অপ্রত্যাশিত ঘটনাগুলো দর্শকদের কিরকম আলোড়িত করে সেটাই দেখার অপেক্ষা।
আরআর




