বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভিকি-নিশোর ‘খলনায়ক’-এ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

ভিকি-নিশোর ‘খলনায়ক’-এ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী

গেল মাসে খবর আসে আফরান নিশোকে নিয়ে ‘খলনায়ক’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন ভিকি জাহেদ। সে সময় বিষয়টি মুখ না খুললেও এরইমধ্যে কলকাতায় শুরু হয়েছে শুটিং। দেশের একাধিক তারকার পাশাপাশি সিনেমায় আছেন টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীও। 

একটি বিশ্বস্ত সূত্র ঢাকা মেইলকে জানিয়েছে, তারকা সমৃদ্ধ সিনেমা হতে যাচ্ছে ‘খলনায়ক’। নিশোর পাশাপাশি চঞ্চল চৌধুরী আছেন ছবিটিতে। দেশের বেশ কয়েকজন তারকাকে দেখা যাবে। টলিউডেরও একাধিক তারকা আছেন সিনেমাটিতে। দেশের একাধিক জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী আছেন ‘খলনায়কে’। 

সূত্র জানায়, টেলি একাডেমিসহ কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং চলছে ‘খলনায়ক’-এর। ১৯-২০ তারিখে ফিরবে টিম। ২৫-২৬ তারিখ থেকে দেশের বিভিন্ন লোকেশনে বাকি অংশের শুটিং হবে। দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। 

এদিকে ভিকির সঙ্গে ‘পুলসিরাত’ নামে নিশোর আরও একটি সিনেমার খবর আসে বছরের শুরুতে। শোনা যায় এতে তার সঙ্গে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। এর মাস সাতেক পর খবর ছড়ায় নিশোকে নিয়ে ‘খলনায়ক’ নামে আরও একটি সিনেমা নির্মাণ করছেন ভিকি। প্রযোজনা সংস্থা আলফা আইও সে সময় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিল বিষয়টি। 

‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নিশোর। প্রথম সিনেমা দিয়েই পায়ের তলার ভিত মজবুত করেন অভিনেতা। এরপর তাকে দেখা যায় শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমায়। ‘সুড়ঙ্গে’র পর এতেও তার সঙ্গে ছিলেন তমা মির্জা। গেল বছর রেদওয়ান রনির ‘দম’ ছবিতে দেখা যায় নিশোকে। ‘খলনায়ক’ হতে যাচ্ছে তার চতুর্থ সিনেমা। 

আরআর 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর