নাট্যনির্মাতা হিসেবে পথচলার ২৫ বছর পূর্ণ করেছেন চয়নিকা চৌধুরী। এ উপলক্ষে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘প্রথম দেখার পর’। আগামীকাল ১৮ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
গল্পে দেখা যাবে, আরিয়ান তার বাবার প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে। মা হারা আরিয়ানের পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই। বাবা তার খুব ভালো বন্ধু। একদিন অফিস থেকে ফেরার পথে একটি মেয়ে তার গাড়ির সামনে এসে পড়ে। নেমে মেয়েটিকে সেবা দেওয়ার চেষ্টা করে আরিয়ান।
এরপর মেয়েটি তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। বিষয়টা এখানেই শেষ নয়। আয়েশা নামের মেয়েটিকে দেখার পর থেকে আরিয়ান রীতিমতো অস্থির হয়ে উঠেছে। মনে মনে মেয়েটিকে খুঁজতে থাকে সে। একদিন আয়েশাকে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে তার সাথে পরিচিত হয়। এরপর থেকে নিয়মিত আয়েশাকে ফলো করে আরিয়ান। আয়েশা বিরক্তি প্রকাশ করার পরও ধৈর্য হারায় না সে। ধীরে ধীরে আয়েশাও দুর্বল হতে থাকে।
এক পর্যায়ে তারা সম্পর্কে জরায়। মধ্যে আয়েশাকে বাসায় নিয়ে বাবার সাথে পরিচয় করিয়ে দেয় আরিয়ান। বাবা খুব পছন্দ করে আয়েশাকে। কিন্ত বিপত্তি বাঁধে আরিয়ান যখন আয়েশাকে বিয়ের প্রস্তাব দেয়। আয়েশা সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়। আরিয়ান পাগলের মতো খুঁজতে থাকে। শেষ পর্যন্ত কি আয়েশাকে পাবে আরিয়ান? উত্তর পাওয়া যাবে নাটকে।
আগামীকাল ১৮ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ।
আরআর




