বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভেনিসের পর তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

ভেনিসের পর তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে জায়গা নেওয়ার পর শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসাইনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিসে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর চলচ্চিত্রটির আন্তর্জাতিক যাত্রা অব্যাহত রয়েছে টরন্টো, বিএফএল লন্ডন ও শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচনের মধ্য দিয়ে।


ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অরিজন্তি বিভাগে নির্বাচিত হওয়ার পাশাপাশি চলচ্চিত্রটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড প্রেমিও বিসাতো দ’ওরো জিতেছে। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রুবাইয়াত হোসাইন। চলচ্চিত্র সমালোচকদের এ স্বীকৃতিতে চলচ্চিত্রটির শরীর, সৌন্দর্য ও প্রতিরোধের সম্পর্ক বিশেষভাবে আলোচিত হয়।

এর আগে রুবাইয়াত হোসাইনের Made in Bangladesh এবং Under Construction আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ পরিসরে প্রদর্শিত হয়েছে। The Difficult Bride তাঁর চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সমকালীন ঢাকার একটি বিউটি সেলুনকে কেন্দ্র করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড। এটি একটি একটি আন্তর্জাতিক সহ-প্রযোজনা, যা বাংলাদেশের ধন্যা টকিজএন্ড ফ্ল্যাগ, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের সহযোগিতায় নির্মিত হয়েছে। বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা যুক্ত ছিলেন সিনেমাটির সঙ্গে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর